ভিসা কার্যক্রম শিগগিরই স্বাভাবিক হবে, সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার


প্রকাশিত: ০৫:৪০ ১৯ ফেব্রুয়ারী ২০২৬
সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছেন, ভ্রমণসহ সকল ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু রয়েছে এবং অন্যান্য ক্যাটাগরির ভিসা পুনরায় চালুর প্রক্রিয়া এগিয়ে চলছে।
তিনি বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান। অনিরুদ্ধ দাস বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতেই বাংলাদেশ-ভারত সম্পর্ক গড়ে উঠেছে, এবং দুই দেশের জনগণই এই সম্পর্ককে আরও স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি করতে প্রধান ভূমিকা রাখবে।
তিনি আরও উল্লেখ করেন, ভৌগোলিক নৈকট্য, সাংস্কৃতিক ঐতিহ্যের মিল এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা—এই তিনটি বিষয় কাজে লাগিয়ে উভয় দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলতে হবে। সাংবাদিকরা অবজেকটিভ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি ভিসা প্রদানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
চব্বিশের অভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে যে টানাপোড়েন দেখা দিয়েছিল, তার কারণে ভিসা কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সিলেট ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা ও সংস্কৃতি বিনিময় এবং যোগাযোগব্যবস্থা উন্নয়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। এছাড়াও ‘এইড টু বাংলাদেশ’ ও এলওসি প্রকল্পের আওতায় সিলেট অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের জন্য নতুন প্রকল্প গ্রহণের আহ্বান জানান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে




