• মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক

ভারত বনাম পাকিস্তান যুদ্ধ: কার কী ক্ষতি হয়েছে?

ভারত বনাম পাকিস্তান যুদ্ধ: কার কী ক্ষতি হয়েছে?

২০২৫ সালের এপ্রিল মাসের শেষ দিকে কাশ্মীরের পাহেলগাম অঞ্চলে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় ২৬ জন হিন্দু তীর্থযাত্রী নিহত হন। ভারত এই ঘটনার জন্য পাকিস্তান-সমর্থিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদকে দায়ী করে। প্রতিক্রিয়াস্বরূপ ভারত “অপারেশন সিন্ধুর” নামে পাকিস্তানের অভ্যন্তরে জইশ-ই-মোহাম্মদের ঘাঁটিতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় পাকিস্তানে অন্তত ১৮ জন সামরিক সদস্য নিহত হন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়, যার মধ্যে রয়েছে একটি ড্রোন কন্ট্রোল সেন্টার ও দুইটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল হাব। এর পর পাকিস্তান পাল্টা "অপারেশন বুনিয়ান উল মারসুস" চালিয়ে ভারতের উধমপুর, শ্রীনগর ও পাঠানকোটের মতো কৌশলগত এয়ারবেসে আক্রমণ চালায়। সংঘর্ষ চারদিন স্থায়ী হয় এবং দুই পক্ষেই প্রাণহানি ও বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়।