সমুদ্রের নিচে মিসাইল সুড়ঙ্গ উন্মোচন ইরানের, হরমুজ প্রণালী নিয়ে হুঁশিয়ারি


প্রকাশিত: ১০:৫৫ ২৯ জানুয়ারী ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সমুদ্রের নিচে থাকা নিজেদের গোপন মিসাইল সুড়ঙ্গ উন্মোচন করেছে ইরান। দেশটির দাবি, এসব সুড়ঙ্গে কয়েকশ ক্রুজ মিসাইল মজুত রয়েছে, যা প্রয়োজনে তাৎক্ষণিকভাবে ব্যবহার করা যাবে। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের ওপর হামলা হলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আর নিরাপদ থাকবে না।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার (২৮ জানুয়ারি) পানির নিচে থাকা মিসাইল সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করে। ভিডিওতে ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখার কমান্ডার আলীরেজা তাঙসিরিকে সুড়ঙ্গের ভেতরে দেখা যায়। সেখানে উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় রাখা একাধিক মিসাইলও প্রদর্শন করা হয়।
নৌ কমান্ডার আলীরেজা জানান, উপসাগরীয় ও ওমান সাগর এলাকায় ইরানের বিস্তৃত পানির নিচের মিসাইল নেটওয়ার্ক রয়েছে। এসব সুড়ঙ্গে থাকা মিসাইল এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং ‘কাদের ৩৮০ এল’ মিসাইলে আঘাতের আগ পর্যন্ত লক্ষ্যবস্তু ট্র্যাক করার স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আগের চেয়ে বড় হামলার হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকতে হবে এবং চুক্তিতে না এলে বড় ধরনের সামরিক অভিযানের মুখে পড়তে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন, মন্ত্রীত্ব, মামলা-বিতর্ক ও হাদি হত্যার গুঞ্জন
- দেশে ফিরছেন মির্জা আব্বাস, সাড়ে পাঁচ মাস পর ঢাকায় ফেরার প্রস্তুতি
- ফ্লুতে আক্রান্ত নেইমার, করিন্থিয়ানস ডার্বির আগে সান্তোসে বাড়ছে দুশ্চিন্তা
- ‘ওরা আমাকে মেরে ফেলবে’, শেষ আকুতির পর মা ও নবজাতকের মৃত্যু
- রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- ভোজিনহার জন্য বদলে গেল চিলির ফুটবল লিগের নিয়ম
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল




