ভারতে পরীক্ষায় নকলে বাধা দেওয়ায় সহকারী অধ্যাপক মারধরের শিকার


প্রকাশিত: ০৪:২৫ ২১ ফেব্রুয়ারী ২০২৬
ভারতের Dr. Malakareddy Homoeopathic Medical College-এ অভ্যন্তরীণ পরীক্ষার সময় নকল রোধ করার চেষ্টা করার কারণে এক সহকারী অধ্যাপকের ওপর শারীরিক হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সংঘটিত হয় এবং এনডিটিভির রিপোর্ট অনুযায়ী পরীক্ষা কক্ষের সিসিটিভি ফুটেজে পুরো ঘটনার দৃশ্য ধরা পড়েছে। অভিযুক্ত শিক্ষার্থী প্রথমে হামলার অভিযোগ অস্বীকার করলেও ভিডিওতে তার দোষ স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।

ঘটনাটি হোমিওপ্যাথিক “মেটেরিয়া মেডিকা” বিষয়ের পরীক্ষার সময় ঘটে। দায়িত্বপ্রাপ্ত সহকারী অধ্যাপক Shivrajkumar লক্ষ্য করেন, শাহবাজ নামে এক শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে নকল করছে। অধ্যাপক তার উত্তরপত্র জব্দ করেন এবং তাকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার নির্দেশ দেন। ক্ষুব্ধ হয়ে শাহবাজ অধ্যাপকের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং মারধর শুরু করে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, অন্যান্য শিক্ষার্থীরা দ্রুত এগিয়ে এসে শাহবাজকে আটকান এবং অধ্যাপককে নিরাপদ স্থানে সরিয়ে নেন। কিন্তু কয়েক মিনিট পর সে আবার ফিরে এসে অধ্যাপককে আঘাত করে। এ ন্যাক্কারজনক ঘটনায় কলেজের পরিবেশ মুহূর্তেই থমথমে হয়ে যায় এবং অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ শাহবাজের অভিভাবকদের অবহিত করেছে। পাশাপাশি, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ভবিষ্যতের সব পরীক্ষায় নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজ প্রশাসন বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে।
তবে সহকারী অধ্যাপক শিবরাজকুমার এখনও স্থানীয় থানায় অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। এই ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে শিক্ষকদের নিরাপত্তা ও শৃঙ্খলার প্রশ্ন নতুন করে উঠে এসেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




