বিক্ষোভকারীদের ফাঁসি হলে ‘কঠোর জবাব’ দেবে যুক্তরাষ্ট্র—ইরানকে ট্রাম্পের সরাসরি হুঁশিয়ারি


প্রকাশিত: ০২:২১ ১৪ জানুয়ারী ২০২৬
ইরানে চলমান সরকারবিরোধী গণআন্দোলন দমনে যদি বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা শুরু হয়, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইরান যদি এ ধরনের সিদ্ধান্ত নেয়, তবে যুক্তরাষ্ট্র শক্ত প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হবে।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তারা যদি এমন কিছু করে, আমরা খুব শক্ত প্রতিক্রিয়া দেখাব।” বুধবার থেকেই ফাঁসি কার্যকর হতে পারে—এমন সম্ভাবনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্পের এই বক্তব্য ইরান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
অনলাইনে প্রকাশিত এক ভিডিও বার্তায় ট্রাম্প আরও বলেন, “তারা ইতোমধ্যে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আর এখন ফাঁসির কথা বলছে। তাহলে দেখা যাক, এর পরিণতি তাদের জন্য কেমন হয়।” তিনি ইঙ্গিত দেন, ইরানে মানবাধিকার লঙ্ঘনের মাত্রা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে এবং যুক্তরাষ্ট্র বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
এই সাক্ষাৎকারের সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানে অবস্থান করছিলেন। সেখানে তিনি একটি উৎপাদন কারখানা পরিদর্শন করেন এবং দেশটির অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। ভাষণেও তিনি ইরানের বিক্ষোভকারীদের প্রসঙ্গ টেনে আনেন।
ভাষণে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার আগের বার্তার পুনরাবৃত্তি করে বলেন, ইরানের বিক্ষোভকারীদের জন্য ‘সহায়তা আসছে’। তবে তিনি স্বীকার করেন, ইরানে প্রকৃত হতাহতের সংখ্যা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তিনি বলেন, “আমি নানা ধরনের সংখ্যা শুনছি। একটি মৃত্যুও অনেক বেশি। কিন্তু কোথাও কম সংখ্যা বলা হচ্ছে, আবার কোথাও খুব বেশি।”
পরে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তিনি শিগগিরই ইরানের পরিস্থিতি নিয়ে একটি বিস্তারিত ব্রিফিং পাবেন। তিনি বলেন, “হত্যাকাণ্ডের মাত্রা বড় বলেই মনে হচ্ছে। ২০ মিনিটের মধ্যেই আমি বিস্তারিত জানব এবং সে অনুযায়ী ব্যবস্থা নেব।”
উল্লেখ্য, এর আগেও ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন—ইরানে বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। তার দাবি অনুযায়ী, সেই ‘লাল সীমা’ ইতোমধ্যেই কয়েক দিন আগে অতিক্রম করা হয়েছে। ট্রাম্পের সর্বশেষ এই মন্তব্য ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
সূত্র: আল-আরাবিয়া
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- স্নাতক পাশে জিআইসি গ্লোবালে চাকরি
- যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে বিদ্যুৎহীন ৮ লাখের বেশি গ্রাহক, বাতিল ৪০০ ফ্লাইট
- গোপালগঞ্জে ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ বন্ধ, ভেন্যু সরাল বাফুফে
- শেখ হাসিনার আইনি প্রতিনিধি স্টিভেন পাওলস কে?
- সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা
- জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে ৮০০ শিশুর যৌন নির্যাতনের তথ্য
- চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, বন্ধ একাডেমিক কার্যক্রম
- গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩০ হাজার টাকা মজুরির দাবি
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর
- এইচএসসি পাসে নিয়োগ দিচ্ছে মিনিস্টার গ্রুপ
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



