ইরানে সরকার বিরোধী বিক্ষোভে মালালার সমর্থন, বিশ্বব্যাপী নিন্দার ঝড়


প্রকাশিত: ১১:৩৬ ১৩ জানুয়ারী ২০২৬
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও ভয়াবহ মুদ্রাস্ফীতির প্রতিবাদে ইরানে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ টানা ১৬তম দিনে গড়িয়েছে। দীর্ঘদিন ধরে চলমান এই আন্দোলন ঘিরে দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মোড় নেওয়ার ইঙ্গিত মিলছে। একদিকে বিরোধীদের আন্দোলন কিছুটা নিস্তেজ হয়ে পড়ছে, অন্যদিকে সরকারপন্থিদের বড় বড় সমাবেশে রাজপথ সরব হয়ে উঠছে। এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে আন্দোলনের প্রতি নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের প্রকাশ্য সমর্থন, যা নিয়ে বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে।
সোমবার (১২ জানুয়ারি) ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রীয় এঙ্গেলাব স্কোয়ারে সরকারের সমর্থনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা হাতে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানান এবং অর্থনৈতিক সংকট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে বক্তারা বলেন, বিদেশি হস্তক্ষেপ ও সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তেহরানের পাশাপাশি ইরানের পূর্বাঞ্চলের কেরমান, জাহেদান, বীরজান্দসহ আরও কয়েকটি শহরে একই ধরনের সরকারপন্থি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব সমাবেশে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। তবে এর বিপরীতে দেশের বিভিন্ন স্থানে সরকারবিরোধী আন্দোলনও পুরোপুরি থেমে যায়নি। বিচ্ছিন্নভাবে হলেও বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
ইরানি কর্মকর্তারা অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সশস্ত্র দাঙ্গাবাজ ও সহিংসতাকারীদের মদদ দিচ্ছে। তাদের দাবি, বিদেশি সমর্থনপুষ্ট এসব গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে হামলা ও নাশকতা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার এই ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে।
এদিকে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি আন্তর্জাতিক কার্গো ট্রাকের মাধ্যমে দেশ অতিক্রমের সময় ২৭৩টি অস্ত্র জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ একটি কুর্দি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত পাঁচ সদস্যের একটি সন্ত্রাসী চক্র আটক করা হয়েছে। বিদেশ থেকে পরিচালিত একটি বিরোধী টেলিভিশন চ্যানেলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ১৫ জনকে গ্রেপ্তারের তথ্যও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, চলমান বিক্ষোভের সূচনা হয় গত ২৮ ডিসেম্বর। ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের নজিরবিহীন অবমূল্যায়ন এবং নিত্যপণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজার এলাকার ব্যবসায়ীরা প্রতিবাদে নামেন। ধীরে ধীরে সেই আন্দোলন দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। বর্তমানে ডলার-রিয়াল বিনিময় হার দাঁড়িয়েছে প্রতি ডলারে প্রায় ১ লাখ ৪৫ হাজার রিয়াল, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরম সংকটে ফেলেছে।
সরকারিভাবে হতাহত ও গ্রেপ্তারের কোনো পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ না করা হলেও যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএর দাবি অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৫৪৪ জন নিহত, এক হাজারের বেশি আহত এবং ১০ হাজার ৬৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব তথ্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং ইরানের চলমান পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




