মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, যে কোনো মুহূর্তে ইরানে হামলার আশঙ্কা


প্রকাশিত: ০২:০৫ ১ ফেব্রুয়ারী ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে ইরানে ব্যাপক সামরিক হামলা চালানো হতে পারে। ইসরায়েলও চায় ট্রাম্পের মাধ্যমে ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তন হোক। অন্যদিকে ইরান সরকার বলেছে, দেশকে রক্ষার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত, এবং যে কোনো হামলাকে তারা পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে বিবেচনা করবে।
মার্কিন সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, মার্কিন সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের একাধিক মিত্র দেশকে জানিয়েছেন, ট্রাম্প চলতি সপ্তাহান্তেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলার অনুমোদন দিতে পারেন। মিত্র দেশগুলোর কাছে জানানো হয়েছে, রোববার (১ ফেব্রুয়ারি) থেকেই সম্ভাব্য হামলা শুরু হতে পারে।
যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা জানান, সম্ভাব্য এই হামলার লক্ষ্য শুধুমাত্র পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নয়, বরং ইরানি সরকারের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনা। এই কর্মকর্তা বর্তমানে আরব দেশগুলোর পরামর্শক এবং মধ্যপ্রাচ্য বিষয়ে ট্রাম্প প্রশাসনের একজন অনানুষ্ঠানিক উপদেষ্টা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেছেন, হামলার পরিকল্পনায় ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নেতৃত্ব ও সক্ষমতা ধ্বংস করা অন্যতম লক্ষ্য। ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে, শীর্ষ নেতৃত্বে সফল হামলা হলে সাধারণ মানুষ প্রতিবাদে রাস্তায় নামবে এবং সরকার উৎখাত হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে হামলার আশা প্রকাশ করেছেন এবং ট্রাম্পকে আশ্বস্ত করেছেন যে নতুন সরকার গঠনে তারা সহযোগিতা করবে। ড্রপ সাইট নিউজের দুইজন সিনিয়র আরব গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, তারা খবর পেয়েছেন যে ইরানে মার্কিন হামলা ‘যেকোনো মুহূর্তে’ শুরু হতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম




