ইরানে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, শিগগিরই ইন্টারনেট চালুর আশ্বাস


প্রকাশিত: ০৬:২৫ ১২ জানুয়ারী ২০২৬
ইরান সরকার তীব্র অর্থনৈতিক দুরাবস্থার প্রতিবাদে চলমান সহিংস বিক্ষোভে নিহতদের স্মরণে রোববার (১১ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভা শোক পালন করছেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় শোক পালন করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ আন্দোলনের সময় নিহতদের সম্মানে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ইরানি জাতি দেখেছে কীভাবে অপরাধীরা দায়েশ (ISIS/ISIL)-এর মতো বর্বর সহিংসতা চালিয়ে সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবক ও পুলিশ সদস্যদের লক্ষ্যবস্তু করেছে, যার ফলে অনেকেই শহীদ হয়েছেন। এই পরিস্থিতির মধ্যে ইরান সরকার শহীদদের প্রতি সম্মান জানাতে এই শোক পালন করছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, সরকার এবং নিরাপত্তা সংস্থা সমন্বয় করে দ্রুত ইন্টারনেট পুনঃসংযোগ চালু করার কাজ করছে। দূতাবাস ও সরকারি মন্ত্রণালয়গুলোর ইন্টারনেট সংযোগও শিগগিরই পুনরায় চালু হবে। আরাগচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপকে বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগও করেছেন।
এদিকে, ইরান সরকার সোমবার জাতীয় সমর্থন বিক্ষোভের আহ্বান জানিয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-কে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, সরকার অর্থনৈতিক সমস্যা সমাধানে প্রস্তুত, তবে দাঙ্গাবাজদের প্রতি কোনো ধরনের সহনশীলতা দেখানো হবে না।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩
- রিটেইল সেলস বিভাগে ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ঢাকা ব্যাংক, অনলাইনে আবেদন শুরু
- নবম পে-স্কেল কার্যকরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, শিগগিরই গেজেট জারি করবে সরকার
- জনগণের অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য মন্ত্রণালয়
- ভারতের সাথে সম্পর্ক জোরদার করতে শিবাজীর মূর্তি বসাচ্ছে ইসরাইল
- ১৫২ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষকে সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত
- একনেক বৈঠকে ১২ প্রকল্প অনুমোদনের প্রস্তাব, গুরুত্ব পাচ্ছে বিভিন্ন উন্নয়ন খাত
- বাতিল হচ্ছে বাংলা, ইতিহাস, দর্শনসহ ৬ বিষয়ের অনার্স কোর্স
- প্রকিউরমেন্ট বিভাগে ম্যানেজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
- নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ
- জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলার দাবি
- পাকিস্তানের কড়া হুঁশিয়ারি: ‘আর কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভয়াবহ পরিণতি ভোগ করবে শত্রুপক্ষ’
- বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের ঘোষণা পুতিনের, বাড়ছে পারমাণবিক উত্তেজনা




