• শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ ওমরাহযাত্রীকে হাতে খাইয়ে দিয়ে, প্রশংসায় ভাসছে কেবিন ক্রু

অসুস্থ ওমরাহযাত্রীকে হাতে খাইয়ে দিয়ে, প্রশংসায় ভাসছে কেবিন ক্রু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬:২৮ ৪ নভেম্বর ২০২৫

সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে মানবিকতার বিরল উদাহরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পারকিনসন রোগে আক্রান্ত এক বৃদ্ধ ওমরাহযাত্রী নিজের হাতে খাবার খেতে পারছিলেন না। ফ্লাইটের কেবিন ক্রু তাকে ধৈর্য ও মমতায় হাতে খাইয়ে দিয়েছেন, যা ভিডিওতে স্পষ্ট দেখা গেছে।

সৌদিয়া এভিয়েশনের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, যাত্রী কাঁপুনি ও দুর্বলতায় খাবার তুলতে হিমশিম করছেন। পাশে থাকা ক্রু সদস্য এক চামচ করে তাকে খাইয়ে দিচ্ছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই লিখেছেন,

“এটাই সত্যিকারের মানবতা।”
“সৌদিয়া এয়ারলাইন্সের ওই কর্মী সত্যিই প্রশংসার যোগ্য।”

বিশেষজ্ঞদের ধারণা, ওই বৃদ্ধ যাত্রী পারকিনসন রোগে আক্রান্ত ছিলেন, যা শরীরের নড়াচড়া ও নিয়ন্ত্রণক্ষমতা কমিয়ে দেয়।

ওমরাহযাত্রীদের বহনকারী আন্তর্জাতিক ফ্লাইটে অনেক বয়স্ক মুসল্লি থাকেন, যাদের সহায়তায় ক্রুদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। তবুও ওই ফ্লাইট অ্যাটেনডেন্টের সহানুভূতিপূর্ণ আচরণ দায়িত্বের সীমা ছাড়িয়ে মানবিক উদাহরণের মতো বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে।

বিজ্ঞাপন