মালদ্বীপে ‘জেন জি’ প্রজন্ম থেকে পরবর্তী সব প্রজন্মের জন্য ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ


প্রকাশিত: ০৪:৪৬ ৩ নভেম্বর ২০২৫
মালদ্বীপে এক ঐতিহাসিক সিদ্ধান্তে ‘জেন জি’ প্রজন্ম থেকে পরবর্তী সব প্রজন্মের জন্য ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ২০০৭ সালের জানুয়ারি মাসের পর যারা জন্মগ্রহণ করেছে বা করবে, তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। নতুন আইন সব ধরনের তামাকজাত দ্রব্য, ই-সিগারেট ও ভ্যাপ-এ প্রযোজ্য।
নিষেধাজ্ঞার আওতায়, খুচরা বিক্রেতাদের বিক্রির আগে ক্রেতার বয়স যাচাই করতে হবে। অপ্রাপ্তবয়স্কদের কাছে বিক্রি করলে ৩,২০০ ডলার জরিমানা হবে। এছাড়া ২১ বছরের কম বয়সী ব্যক্তিকে তামাক সংশ্লিষ্ট বাণিজ্যিক কার্যক্রম থেকে দূরে থাকতে বলা হয়েছে।
নতুন আইনে তামাক বিজ্ঞাপন, পৃষ্ঠপোষকতা ও প্রচারণাও সম্পূর্ণ নিষিদ্ধ। ১ নভেম্বর থেকে এই আইন কার্যকর, প্রথমে জেনারেশন জেড প্রজন্মকে প্রভাবিত করবে। আইনটি পর্যটক ও দেশীয় নাগরিক উভয়ের জন্য প্রযোজ্য।
মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ এই পদক্ষেপকে সাহসী ও তথ্যভিত্তিক উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “এ পদক্ষেপ মাদকচক্র ভাঙবে, রোগ প্রতিরোধ করবে এবং তরুণ প্রজন্মকে সুস্থ ও শক্তিশালী ভবিষ্যৎ নিশ্চিত করবে।”
দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানায়, তামাক সেবন ও পরোক্ষ ধূমপান দেশে অসুস্থতা ও মৃত্যুর অন্যতম প্রধান কারণ। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু গত বছর ধূমপানবিরোধী কর্মসূচি চালু করেন। এর অংশ হিসেবে ভ্যাপ ও ই-সিগারেট নিষিদ্ধ করা হয়, সিগারেটের ওপর আমদানি শুল্ক ও কর দ্বিগুণ করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় আশা করছে, আইনটি জনস্বাস্থ্য সুরক্ষা ও ধূমপানমুক্ত প্রজন্ম গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



