নিউইয়র্কে আজ মেয়র নির্বাচন: মুসলিম প্রার্থী জোহরান এগিয়ে


প্রকাশিত: ০৩:২৯ ৪ নভেম্বর ২০২৫
নিউ ইয়র্কে আজ (৪ নভেম্বর, মঙ্গলবার) অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত মেয়র নির্বাচন। এরই মধ্যে আগাম ভোট সম্পন্ন হয়েছে, যেখানে রেকর্ডসংখ্যক ভোট পড়েছে। নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই চরম উত্তেজনা তৈরি হয়েছে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি ও তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে। সর্বশেষ জরিপে দেখা গেছে, মামদানি এখনো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন।
তবে ভোটের আগমুহূর্তে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানিকে লক্ষ্য করে তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (৩ নভেম্বর) সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “মামদানি একজন কমিউনিস্ট, সমাজতান্ত্রিকের থেকেও খারাপ।” তিনি দাবি করেন, “তার বয়স ৩৩ বছর, সম্ভবত জীবনে একদিনও কাজ করেননি। যদি জোহরান জিতে যান, নিউ ইয়র্কের জন্য তা ভয়াবহ হবে।”
ট্রাম্প আরও হুঁশিয়ারি দেন যে, মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্কের তহবিল কমিয়ে দেওয়া হবে। তার ভাষায়, “আমি নিউ ইয়র্কে খুব বেশি অর্থ পাঠাব না। আমরা আমাদের মহান শহরকে ধ্বংস হতে দেব না; বরং অপরাধমুক্ত করে আবারও মহান করে তুলব।”
অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থী মামদানি নিউ ইয়র্কবাসীর জন্য সস্তায় খাদ্য, বস্ত্র ও বাসস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। তার এই নীতিগত অবস্থান তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ফোনে মামদানিকে সমর্থন জানিয়েছেন এবং নির্বাচনে জিতলে তাকে পরামর্শ দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে তার প্রচার টিম।
জরিপে এগিয়ে মামদানি:
এমারসন কলেজ, পিআইএক্স ১১ এবং দ্য হিলের যৌথ জরিপে দেখা গেছে, মামদানি ৫০ শতাংশ ভোটে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুওমো পেয়েছেন ২৫ শতাংশ এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্ল্লিওয়া পেয়েছেন ২১ শতাংশ ভোটারের সমর্থন। মাত্র ৪ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীন। জরিপটি ২৫ থেকে ২৭ অক্টোবরের মধ্যে পরিচালিত হয়।
মারিস্ট নিউ ইয়র্ক সিটি জরিপেও মামদানি ১৬ পয়েন্টে কুওমোর এবং ৩২ পয়েন্টে স্ল্লিওয়ার চেয়ে এগিয়ে আছেন। কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে তার সমর্থন বেড়ে দাঁড়িয়েছে ৭১ শতাংশে, আর ৫০ বছরের নিচের ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা ৬৯ শতাংশ।
আগাম ভোটের রেকর্ড:
নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক—৭ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন, যা নিউ ইয়র্কে প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে সর্বাধিক। শুধু গত রবিবারই ভোট দিয়েছেন প্রায় ১ লাখ ৫১ হাজার ভোটার, যার বেশিরভাগই ছিলেন তরুণ।
নিউ ইয়র্কের এই মেয়র নির্বাচন নিয়ে এখন উত্তেজনার পারদ চরমে। একদিকে ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্য, অন্যদিকে ওবামার সমর্থন—সব মিলিয়ে জোহরান মামদানি এখন মার্কিন রাজনীতির কেন্দ্রবিন্দুতে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




