ভারত বিরোধী পোস্ট করলেই বাতিল ভিসা! শুরু করল সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং


প্রকাশিত: ০৮:২০ ২২ ডিসেম্বর ২০২৫
ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে একটি নতুন ও কঠোর যাচাই প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, ভিসা আবেদনের আগে আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া কার্যক্রম খতিয়ে দেখা হবে। মূলত যুক্তরাষ্ট্রের ভিসা নীতির আদলে গৃহীত এই ব্যবস্থায় আবেদনকারীদের অন্তত গত পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া উপস্থিতি, পোস্ট, মন্তব্য ও অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। তবে এই নিয়মটি ১৮ থেকে ৬০ বছর বয়সী আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে; অপ্রাপ্তবয়স্ক ও প্রবীণদের ক্ষেত্রে এ বিষয়ে ছাড় দেওয়ার কথা জানিয়েছে ভারত সরকার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা ও দেশের স্বার্থ রক্ষার বিষয়টি সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা প্রকাশ্যে ভারতবিরোধী মন্তব্য, পোস্ট বা প্রচারণায় যুক্ত থাকেন, তাদের ভিসা না দেওয়াকে যৌক্তিক বলে মনে করছে ভারত। আগে এই ধরনের যাচাই কেবল কিছু নির্দিষ্ট বা সন্দেহভাজন ক্ষেত্রে সীমিত আকারে করা হলেও, এখন থেকে এটি ভিসা প্রদানের একটি নিয়মিত ও কাঠামোগত প্রক্রিয়ার অংশ হিসেবে কার্যকর করা হবে।
ভারতীয় কর্মকর্তারা আরও জানিয়েছেন, ঢাকাসহ খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রামে অবস্থিত পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে ধাপে ধাপে সাধারণ ভিসা কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। বিশেষ করে মেডিকেল, শিক্ষামূলক ও জরুরি ভিসার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া যাচাই প্রক্রিয়া আগে থেকেই আংশিকভাবে চালু ছিল। নতুন সিদ্ধান্তের ফলে এই যাচাই ব্যবস্থা সব ধরনের সাধারণ ভিসার ক্ষেত্রেও আরও বিস্তৃতভাবে প্রয়োগ করা হবে।
ঢাকায় নিযুক্ত ভারতের এক সাবেক রাষ্ট্রদূত এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁর মতে, বাংলাদেশে অবস্থান করেও যারা নিয়মিতভাবে ভারতবিরোধী বক্তব্য, সমালোচনা বা প্রচারণায় যুক্ত থাকেন, তাদের শনাক্ত করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটি কার্যকর ও বাস্তবসম্মত মাধ্যম। এতে ভিসা ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে এবং নিরাপত্তাজনিত ঝুঁকি কমানো সম্ভব হবে।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই যাচাই ব্যবস্থা একবারে নয়, বরং ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। এজন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং অতিরিক্ত জনবল নিয়োগের কাজও চলমান রয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সরকারি ঘোষণা দেওয়া হয়নি, তবে অদূর ভবিষ্যতে এই নীতিমালা পুরোপুরি কার্যকর হবে বলে সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে




