৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল, দেহে বহু নির্যাতনের চিহ্ন


প্রকাশিত: ১২:৫৩ ১ নভেম্বর ২০২৫
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ হস্তান্তরের মাধ্যমে গাজার কাছে মোট ২২৫টি মরদেহ ফেরত এসেছে। নিহতদের মধ্যে অনেকের দেহে নির্যাতনের চিহ্ন রয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতির ঘোষণা থাকা সত্ত্বেও ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিস ও উত্তর গাজা সিটির বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হামলার লক্ষ্যবস্তু ছিল সন্ত্রাসী অবকাঠামো। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, পূর্ব গাজা সিটির শুজাইয়া এলাকায় একজন নিহত ও তার ভাই আহত হয়েছেন। জাবালিয়া শরণার্থী শিবিরে আরও একজন নিহত হয়েছেন, এছাড়া হামলায় আহত এক ব্যক্তি পরে মারা গেছেন।
গাজার বাসিন্দারা জানান, যুদ্ধবিরতির ঘোষণার বাস্তবায়ন কার্যকর হয়নি। খাদ্য ও আশ্রয়ের অভাবে বহু মানুষ মানবিক বিপর্যয়ের মুখে। সহিংসতার নতুন মাত্রা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ শঙ্কায় দিন কাটাচ্ছেন।
এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি রক্ষায় কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার ইস্তাম্বুলে জরুরি বৈঠক হবে, যেখানে গাজার যুদ্ধবিরতি ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। বৈঠকে অংশ নেবেন সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা।
ফিদান বলেন, গাজায় মানবিক সহায়তার প্রবাহে ইসরায়েলের বাধা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। তুরস্কের লক্ষ্য হলো যুদ্ধবিরতি বজায় রাখা এবং ‘গাজা টাস্কফোর্স’ গঠন করা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




