২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য চীন


প্রকাশিত: ০৬:০৭ ১ নভেম্বর ২০২৫
চীন ঘোষণা করেছে, তারা ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য অর্জনের পথে সঠিকভাবে এগোচ্ছে। দেশটি একই সঙ্গে মহাকাশ অনুসন্ধানে নেতৃত্ব দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে তিয়ানগং মহাকাশ স্টেশনের কাজ সম্পন্ন করার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে। এ প্রেক্ষিতে চলমান অভিযানের জন্য নতুন নভোচারী দলকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
চীনা মানববাহী মহাকাশ কর্মসূচির মুখপাত্র ঝাং জিংবো জানিয়েছেন, চাঁদে মানুষের অবতরণের জন্য প্রয়োজনীয় গবেষণা ও উন্নয়ন কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে চলছে। লং মার্চ ১০ রকেট, বিশেষ স্যুট এবং অনুসন্ধানকারী যান প্রায় প্রস্তুত। চীন এই লক্ষ্য অর্জনের জন্য সুসংগঠিতভাবে কাজ করছে।
তিয়ানগং মহাকাশ স্টেশনের গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে নতুন নভোচারী দল ছয় মাসের জন্য স্টেশনে থেকে কাজ করবে। এই ক্রু সদস্যরা হলেন ঝাং লু, উ ফেই ও ঝাং হংঝাং। গত ৩১ অক্টোবর রাত ১১:৪৪ মিনিটে জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে তিনজন নভোচারী যাত্রা শুরু করেন। ঝাং লু এর আগে শেনঝু ১৫ অভিযানে অংশ নিয়েছিলেন, আর উ ফেই ও ঝাং হংঝাং-এর জন্য এটি প্রথম মহাকাশ যাত্রা।
এই অভিযানে তারা চারটি ইঁদুরসহ অন্যান্য গবেষণার সরঞ্জাম নিয়ে যাচ্ছেন। গবেষণার মূল লক্ষ্য হলো ওজনহীনতা ও সীমাবদ্ধ পরিবেশে থাকার প্রভাব পরীক্ষা করা।
চীনের মহাকাশ কর্মসূচি সরাসরি পিপলস লিবারেশন আর্মির সঙ্গে যুক্ত থাকার কারণে যুক্তরাষ্ট্র চীনকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বাদ দিয়েছে। এরপর চীন তিয়ানগং স্টেশন তৈরির কাজে মনোনিবেশ করেছে। ভবিষ্যতে এই স্টেশন চাঁদে চীনা নভোচারী ও মানুষের ক্যাম্প নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশ্লেষকরা মনে করছেন, ২০৩০-এর দশকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ প্রতিযোগিতা আরও তীব্র হবে, যেখানে চীন এককভাবে কাজ করবে, আর যুক্তরাষ্ট্র নাসার মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে যৌথ উদ্যোগে চাঁদে অভিযান চালাবে।
সূত্র: এনডিটিভি
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ভারতের বিপক্ষে জয়ের পোস্ট, ট্রোলের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী
- সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ড্রোন হামলা, ভূপাতিতের দাবি
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা




