• বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ | ২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস বেলুনে আটকে বন্ধ মেট্রোরেল, ভোগান্তিতে যাত্রীরা

গ্যাস বেলুনে আটকে বন্ধ মেট্রোরেল, ভোগান্তিতে যাত্রীরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২:০৫ ১৪ এপ্রিল ২০২৬

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন আটকে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে মেট্রোরেল চলাচল। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উড়ন্ত একটি গ্যাস বেলুন মেট্রোরেলের হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎ সঞ্চালনে বিঘ্ন সৃষ্টি হয় এবং নিরাপত্তাজনিত কারণে তাৎক্ষণিকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।

এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের এক কর্মকর্তা জানান, কারওয়ান বাজার অংশে এই ঘটনা ঘটেছে। হাই-ভোল্টেজ লাইনে বেলুন আটকে থাকায় তা সরাতে সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে, ফলে কিছুটা সময় লাগছে।

ঘটনার পর স্টেশনগুলোতে যাত্রীদের ভিড় বাড়তে দেখা গেছে। হঠাৎ এ ধরনের সমস্যায় পড়ায় অনেকেই বিকল্প যানবাহনের দিকে ঝুঁকছেন, ফলে নগরজুড়ে বাড়ছে ভোগান্তি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বেলুন অপসারণের কাজ শেষ হলেই আবার মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে। তবে এমন ঘটনায় ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থায় আরও সতর্কতা নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/