নেত্রকোনায় বিএনপি নেতাকে পানিতে চুবালো আওয়ামী লীগ কর্মী


প্রকাশিত: ০৫:৪৩ ৩০ মার্চ ২০২৬
নেত্রকোনার মদন উপজেলায় এক বিএনপি নেতাকে পানিতে চুবিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) ভুক্তভোগী উপজেলা বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক Mehedi Hasan Akand Shafik এ ঘটনায় মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, বাড়ির সামনে কান্দুবিয়া বিলে ঘাস কাটতে গেলে পূর্ববিরোধের জেরে সোহেল মিয়া ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালান। একপর্যায়ে তারা তাকে মারধর করে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করেন বলে দাবি করা হয়েছে।
ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি মদন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করা হয়েছে—সোহেল মিয়া, খায়েস, কাওছার ও সাগর। তবে অভিযোগ অস্বীকার করে সোহেল মিয়া বলেন, জমির ঘাস কাটাকে কেন্দ্র করে ধস্তাধস্তি হয়েছে, কিন্তু পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ সঠিক নয়।
মদন থানার ওসি জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও



