কুষ্টিয়ায় পীর হত্যায় মামলা করবে না পরিবার, ৪৮ ঘণ্টা পেরোলেও গ্রেপ্তার নেই


প্রকাশিত: ০৩:০৬ ১৩ এপ্রিল ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে পীর আবদুর রহমান হত্যার ঘটনায় কোনো মামলা করবে না তাঁর পরিবার। নিহতের বড় ভাই ফজলুর রহমান জানান, ঝামেলা এড়াতে তারা আইনি পথে যেতে চান না। ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পরিবারের দাবি, বয়স ও শারীরিক অবস্থার কারণে মামলা করা তাদের পক্ষে কঠিন। তারা বলেন, “যে চলে গেছে, তাকে আর ফিরে পাওয়া যাবে না।” দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, পরিবার আসেনি, তবে জড়িতদের ধরতে অভিযান চলছে।
স্থানীয়দের মতে, একটি পুরোনো ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর উত্তেজনা তৈরি হয়। ওই ভিডিওতে ধর্মীয় অবমাননার অভিযোগ ওঠে, যা ক্ষোভ ছড়ায় এলাকায়।
এর জেরে শতাধিক মানুষ দরবারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং পীরকে কুপিয়ে হত্যা করে। হামলায় কয়েকজন আহত হন, পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- আবরার ফাহাদ হত্যার ৭ বছর, চূড়ান্ত বিচার না হওয়ায় পরিবারের ক্ষোভ
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার




