সাভার বাসস্ট্যান্ডে হকার বসাতে মরিয়া বোতল জাহাঙ্গীর: ফেসবুক পোস্টে আন্দোলনের ডাক


প্রকাশিত: ০৮:৪২ ৩১ মার্চ ২০২৬
সাভারে হকার ইস্যুকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। সাভার পৌরসভা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, যিনি এলাকায় ‘বোতল জাহাঙ্গীর’ নামে পরিচিত, তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে তার ওই পোস্টে সরাসরি স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সাভারকে হকার্স মুক্ত করার প্রতিশ্রুতিকে বৃদ্ধা আঙ্গুল দেখানো হয়েছে বলে মনে করছেন সুশীল সমাজ।
ফেসবুক পোস্টে জাহাঙ্গীর আলম নিজেকে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে দাবি করে বলেন, তিনি রাজনীতি করেন সাধারণ মানুষের পক্ষে কথা বলা এবং তাদের অধিকার আদায়ের জন্য। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নেতারা সাধারণ মানুষকে ব্যবহার করে কিন্তু তাদের পাশে দাঁড়ায় না। পোস্টে তিনি হকারদের বাংলাদেশের ঐতিহ্যের অংশ হিসেবে উল্লেখ করে সীমিত আকারে হলেও তাদের থাকার পক্ষে মত দেন এবং আগামী ২ এপ্রিল ঢাকা-আরিচা মহাসড়কে আন্দোলনের ডাক দেন।
তবে তার এই বক্তব্যকে ভিন্নভাবে দেখছেন স্থানীয়রা। তাদের দাবি, এই পোস্টের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্বাচনী প্রতিশ্রুতি সাভারকে হকারমুক্ত করা। সেটাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করা হয়েছে।
জানা যায়, নির্বাচনের পর রমজান মাসের শেষ দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় প্রশাসনের অভিযানে হকার উচ্ছেদ করা হয়। পরে ঈদ উপলক্ষে মানবিক কারণে কিছুটা শিথিলতা দেখানো হলেও ঈদের পর থেকে এলাকা পুনরায় হকারমুক্ত রাখা হয়। এই পরিস্থিতির মধ্যেই নতুন করে আন্দোলনের ডাক দেওয়ায় প্রশ্ন উঠেছে তার উদ্দেশ্য নিয়ে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, জাহাঙ্গীর আলম ফুটপাতভিত্তিক চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাদের মতে, সাভার বাসস্ট্যান্ড এলাকা হকারমুক্ত হওয়ায় তার আয়ের একটি উৎস বন্ধ হয়ে যায়। ফলে পুনরায় হকার বসিয়ে সেই প্রভাব পুনঃস্থাপনের চেষ্টা করছেন তিনি।
এদিকে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বরাবরই দাবি করে আসছেন, ফুটপাতের চাঁদাবাজির সঙ্গে দলের কোনো নেতাকর্মী জড়িত নয়। কিন্তু সাভার পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ওবায়দুর রহমান অভির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলমের এই কর্মকাণ্ড নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একটি শান্ত পরিবেশে এমন উসকানিমূলক বক্তব্য ও আন্দোলনের ডাক সাভারের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারে। ফলে প্রশাসন এবং রাজনৈতিক মহল এখন বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকে নজর রয়েছে সবার।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সাভারে ‘স্বৈরাচারের জায়গা হবে না’, বললেন ছাত্রদল নেতা তাজ খান নাঈম
- শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি
- জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান
- রোনালদোর সুযোগ নষ্টের রাতে ফেলিক্সের গোলে জিতল পর্তুগাল
- জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা


