সাভারে সাংবাদিকের মানবিক উদ্যোগে আশ্রয় পেলেন অজ্ঞাত নারী


প্রকাশিত: ১০:৪০ ২৩ এপ্রিল ২০২৬
ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করা এক অজ্ঞাত পরিচয়ের মানসিক ভারসাম্যহীন নারী অবশেষে নিরাপদ আশ্রয় পেয়েছেন। স্থানীয় সাংবাদিক Nazmul Huda Shaheen-এর মানবিক উদ্যোগ এবং স্থানীয়দের সহযোগিতায় তার জন্য এই ব্যবস্থা করা সম্ভব হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ওই নারীকে সাভার বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় ঘুরতে দেখা যেত। স্থানীয়দের কাছে পরিচিত হলেও তার পরিচয় কিংবা পরিবারের কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। মানবিক দায়িত্ববোধ থেকে সাংবাদিক নজমুল হুদা শাহীন নিয়মিত তার খোঁজখবর নিতেন এবং বিভিন্নভাবে সহায়তা করে আসছিলেন।
তিনি জানান, মানসিক সমস্যার কারণে ওই নারী কোথাও স্থায়ীভাবে থাকতে পারতেন না। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি উপজেলা সমাজসেবা কার্যালয়ের নজরে আনা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্নভাবে অনুসন্ধান করেও ওই নারীর কোনো স্বজনের সন্ধান পাওয়া যায়নি। পরে তাকে ‘ভাসমান মানসিক ভারসাম্যহীন নিরাশ্রয় নারী’ হিসেবে শনাক্ত করা হয় এবং সাভারের বিরুলিয়া এলাকায় অবস্থিত Child and Old Age Care আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়।
এই মানবিক উদ্যোগে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম শহীদুজ্জামান, আশ্রয়কেন্দ্রের কর্ণধর মিল্টন সমাদ্দারসহ স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্ধার থেকে শুরু করে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
সচেতন মহলের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগায়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ, আবেগ নয় আইনই প্রধান: আইনমন্ত্রী
- নেতানিয়াহুকে সরানোর পথে বড় সুযোগ, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন আইজেনকট
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- জামায়াতের সঙ্গে জোট, নারী নেতৃত্বে বৈষম্যসহ যে কারণে এনসিপি ছাড়লেন সামান্তা
- সাংবাদিককে হেনস্তার ঘটনায় পরীমণির আচরণের নিন্দা জানালেন শিবা শানু
- কেনিয়ার ধর্মীয় গোষ্ঠীর নেতার ২০০ বছরের কারাদণ্ড, প্রাণ গেছে ১৯১ জনের
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- শাহরুখের অনুরোধে বলিউডে প্রথম গান গাইলেন এড শিরান
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা


