ষাটোর্ধ নারীকে মারধর, প্রতিবাদে যুবদল নেতার বিরুদ্ধে মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারীতে ষাটোর্ধ নারীকে মারধরের ঘটনায় যুবদল নেতা রেজাউল করিম ও তার অনুগত ইসমাইল গংয়ের হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
বুধবার দুপুরে এলাকা বাসী নারীপুরুষের অংশগ্রহণে উপজেলার থানাহাট ইউনিয়নের পাম্প মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার পরিষদ চত্ত্বরে গিয়ে মানববন্ধনে রূপ নেয়। এরপর সেসময় ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় নারী পুরুষ বক্তব্য রাখেন।
এসময় ভুক্তভোগী নারীর ছেলে হাফিজুর বলেন, গত শনিবার রাতে যুবদল নেতা রেজাউল করিম রাস্তা আটকিয়ে আমার মাকে মারধর করে।যার কারণে থানায় মামলা দেওয়া হয়েছে। তবে মামলাটি এখনো রুজু হয়নি।থানায় মামলা দেওয়ার কারণে আমাদের বিভিন্ন সময় হুমকি ধামকি দেওয়া হচ্ছে। তাই আজকে এলাকাবাসী এই মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।
স্থানীয় আকলিমা বেগম বলেন, এক নারীকে মারধর করা মানে সকল নারীকে মারধর করা। আমি চাই এই বিএনপির নেতা রেজাউল করিম ও ইসমাইল হোসেন এর বিচার চাই। আমাদের কোন নিরাপত্তা নাই আমরা নিরাপত্তা চাই।
এবিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন, ওনারা যেভাবে অভিযোগ দিয়েছে তাতে মামলা হয় না। পরে আমরা সেটি কোর্টে পাঠিয়েছি। এখন কোর্ট থেকে অনুমতি আসলে মামলা হবে।
উল্লেখ, গত রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে থানায় যুবদল নেতা সব কয়েকজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দাখিল হয়।
অভিযুক্ত ওই যুবদল নেতার নাম রেজাউল করিম। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক।অন্যরা হলেন- আমিনুল ইসলাম (৪৫), মিজানুর রহমান (৩৮), ইসমাইল হোসেন (৩০)।
গত শনিবার বিকেলে উপজেলার থানাহাট ইউনিয়নের মজিদের পাড় এলাকায় ষাটোর্ধ নারীকে মারধরের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই নারীর নাম মালেকা বেগম (৬৫)৷ তিনি ওই এলাকার শহীদুল ইসলামের সহধর্মিণী।
ভুক্তভোগী মালেকা বেগম বলেন, আমি আমার ছেলেকে খুঁজতে পাম্পের মোড়ে গিয়েছিলাম। বাড়ি ফেরার পথে রেজাউল আমার পথ রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এক পর্যায়ে সে আমাকে ধাক্কা মারলে পাশে থাকা বেঞ্চ এর উপর পরে যাই। এরপর সে আমার গালে চড়থাপ্পড় মারতে থাকে। এসময় আমার ছেলে ও ছেলের বউ এগিয়ে আসলে তাদের চর থাপ্পড় মারতে থাকে পরে স্থানীয়রা আমাকে আমার ছেলে ও ছেলের বউকে রেজাউল এর হাত থেকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী





