সলিমাবাদবাসীকে কাঁদিয়ে চলে গেলেন জনপ্রিয় চেয়ারম্যান এমদাদ হোসেন


প্রকাশিত: ০৭:২৮ ১৪ সেপ্টেম্বর ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়নের তিন বারের জনপ্রিয় চেয়ারম্যান মো. এমদাদ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নাগরপুর উপজেলা জাতীয় পার্টি'র সভাপতি মো. সামছুল হক ঠান্ডু, বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন সহ অন্যান্য জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ। তারা মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুমের জানাজা শনিবার বিকাল ৩ টায় ঘুনিপাড়া মাঠে অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে দাফন কার্য সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মো. এমদাদ হোসেন, তিনি ঘুনিপাড়া আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়াও তিনি সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের চেয়ারম্যান, নাগরপুর উপজেলা জাতীয় পার্টির দুইবারের সভাপতি এবং নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ও জিএস ছিলেন। তিনি এক স্ত্রী, এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয়স্বজন রেখে গেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- গানের যুবরাজ আসিফ আকবরের সংগীতজীবন, সাফল্য ও রাজনৈতিক বিতর্কের গল্প
- একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা
- পোলাওর চালের দাম দ্বিগুণ, রপ্তানি নাকি কৃত্রিম সংকট?
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে, হতে পারে বিদায়ী ম্যাচ
- বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১০ লাখ ডলার সহায়তা দিল বাংলাদেশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- শাপলা চত্বরের গণহত্যা: দীপু মনি-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি ট্রাইব্যুনালে
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- আট বছর পর সিনেমায় ফিরছেন প্রীতি জিনতা, বললেন কেন ছিলেন আড়ালে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!



