কুড়িগ্রামে নিখোঁজ ৪ শিশুর মধ্যে তিন জনের লাশ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ ৪ শিশুর মধ্যে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ১ শিশু। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলার তিন উপজেলা থেকে মরদেহগুলো উদ্ধার করেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায়।
উদ্ধার হওয়ার লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলো, নারায়ণপুরের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭) এবং আহাদ আলীর ছেলে আতিক হোসেন (৭)। এখনও নিখোঁজ রয়েছে আহাদ আলীর মেয়ে ও আতিকের বোন আঁখি খাতুন (৯)।
ওসি জানান, বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার ভাটিতে নাগেশ্বরীর কচাকাটা থানা এলাকায় আতিক হোসেনের ভাসমান লাশ উদ্ধার করেন স্থানীয়রা। পরে আরও ভাটিতে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন এলাকায় নাজমুল এবং চিলমারীর রানীগঞ্জ ইউনিয়নের কালিরকুড়া এলাকায় জুয়েলের লাশ ব্রহ্মপুত্রে ভাসমান অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। রাতে ভেসে যাওয়ায় লাশগুলো ভিন্ন ভিন্ন স্থানে উদ্ধার হয়েছে।
এর আগে, বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণপুরে নিজ গ্রামে ব্রহ্মপুত্রে গোসল করতে নামে কয়েকজন শিশু। এ সময় হঠাৎ ঝোড়ো হাওয়ায় ওঠা ঢেউয়ে চার শিশু নিখোঁজ হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নদে অনুসন্ধান করেও তাদের খোঁজ মেলেনি। শেষে বৃহস্পতিবার সকাল থেকে নদের ভাটিতে বিভিন্ন স্থান থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয়রা।
বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত নিখোঁজ আঁখি খাতুনের সন্ধান মেলেনি।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ভোট গণনায় এগিয়ে বিজেপি, উৎসবমুখর দলীয় কার্যালয়ে ঝালমুড়ি বিতরণ
- হরমুজ প্রণালীতে মার্কিন হস্তক্ষেপে যুদ্ধবিরতি লঙ্ঘনের হুঁশিয়ারি ইরানের
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর ১১টি অভিযান
- হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী প্রবেশে হামলার হুঁশিয়ারি ইরানের
- ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণায় হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিল ইরান
- বায়তুল মাল নিয়ে বিতর্ক: জামায়াত এমপি মাসুদকে রাশেদের প্রশ্ন
- ফাইবার-অপটিক ড্রোনে নতুন চ্যালেঞ্জ: হিজবুল্লাহ-ইসরায়েল উত্তেজনায় ভিন্ন মাত্রা
- স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী
- কুমিল্লায় বিএনপি নেতা রেজাউল কাইয়ুম আটক, থানা ঘেরাও ও বাস টার্মিনাল অবরোধ
- সাভারে বিএনপি নেতা কফিল উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাচ্ছেন শাহবাগের সেই গোলাপি
- ইতিবাচক পরিবর্তন না এলে জেন-জি আবার অভ্যুত্থানে নামতে পারে: পরিবেশমন্ত্রী
- ফের পারমাণবিক প্রস্তাব নিয়ে উত্তেজনা, ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের
- জ্বালানি সংকটের মধ্যেই অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন, পদ হারালেন ছাত্রদল নেতা
- ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান ইরানের, পাল্টা কড়া হুঁশিয়ারি
- মাজারের দিঘিতে ভয়ংকর দৃশ্য, কুমিরের মুখে প্রাণ গেল কুকুরের!
- দিল্লি সফর শেষে একই বিমানে মরিশাস যাচ্ছেন খলিল-জয়শঙ্কর






