নার্সদের নিয়ে কটূক্তিতে ডিজিএনএম মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৩:০৯ ১৪ সেপ্টেম্বর ২০২৪
নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের (ডিজিএনএম) মহাপরিচালক মাসকুরা নূরের পদত্যাগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সব নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
শনিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে জড় হয়ে কর্মরত নার্স, বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। এদিন ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক শামসুন্নাহার, নার্সিং ইনস্ট্রাক্টর ভারপ্রাপ্ত ইনচার্জ কনিকা মিস্ত্রি, সিনিয়র স্টাফ নার্স ফারজানা জামান, নাজমুন্নাহার হীরা, বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কুতুবউদ্দিন, নিশি সুলতানা।
বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর দীর্ঘদিন ধরে নন নার্সিং ক্যাডারদের অধীনে চলছে। এই ধারাবাহিকতায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ উচ্চপদস্থ সকল পদে নন নার্সিং ক্যাডাররা দায়িত্ব পালন করছেন। আমাদের মাথার ওপরে থেকে তারা আমাদেরকে অপমান করেন, আমাদের শোষণ করেন।
এরপরও ডিজিএনএম-এর মহাপরিচালক মাকসুদা নূর নার্সিং ও মিডওয়াইফ পেশা নিয়ে কটূক্তি করেছেন। আমরা মহাপরিচালক মাকসুদা নূরের পদত্যাগসহ শাস্তি চাই। অনতিবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রশাসনে নার্সদের নিয়োগ এবং অধিদপ্তরে নার্সদের জন্য স্পেশাল বিসিএস প্রণয়নের দাবি জানান তারা। দাবি না মানলে আগামীকাল ২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দেন নার্সরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে




