শিক্ষার্থী সানজিদার দৃষ্টিশক্তি নিভে যেতে বসেছে টাকার অভাবে


প্রকাশিত: ০৪:৫২ ১৭ সেপ্টেম্বর ২০২৪
টাঙ্গাইলের মির্জাপুরে টাকার অভাবে দৃষ্টিশক্তি নিভে যেতে বসেছে এইচএসসি পরীক্ষার্থী সানজিদা ইসলামের(২০)। সে মির্জাপুরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানাগেছে। সানজিদা ইসলাম মির্জাপুর পৌরসভার পোষ্টকামুরী সওদাগর পাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
জানাগেছে,তার দুটি চোখের লেন্সেই সমস্যা। চোখ ভালো করতে দীর্ঘদিন যাবত তিনি ঢাকায়ও চিকিৎসা নিয়েছেন। তবে অপারেশনসহ আরও চিকিৎসার বাকি রয়েছে। চিকিৎসা শেষ করতে আরও অন্তত ৬ লক্ষাধিক টাকার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক। কিন্তু এই অর্থ জোগাড়ের সামর্থ্য নেই চটপটি বিক্রেতা বাবার।
সানজিদার মা জানান,তার মেয়ে পড়াশোনায় খুব মনোযোগী। ১৩ বছর বয়সে সপ্তম শ্রেণিতে অধ্যয়নকালে চোখের সমস্যাটি দেখা দেয়। পরে স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসা করা হলে জানা যায় তার দু চোখের লেন্সে সমস্যা। চিকিৎসকরা তার দু চোখ দ্রুত অপারেশনের জন্য বলেন। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হলে চিকিৎসক তার চোখ ঠিক করতে ‘ল্যাসিক আই সার্জারি’ করতে বলেন এবং চিকিৎসা বাবদ ৬ লক্ষাাধিক টাকা খরচ হবে বলেও উল্লেখ করেন। বর্তমানে সানজিদা ১২০০ পাওয়ার যুক্ত চশমা ব্যবহার করছেন।
তার বাবা সাইফুল জানান, মেয়েটি বর্তমানে সারাদিন ঘরের মধ্যে দিনযাপন করছে।দ্রুত তার চিকিৎসা করা দরকার। তা না হলে মেয়েটি চিরতরে দৃষ্টিহীন হয়ে পড়তে পারে। আমার সীমিত আয় দিয়ে ব্যয়বহুল টাকা জোগাড় করা কোনো ভাবেই সম্ভব নয়। তাই মেধাবী মেয়েটির চোখের আলো ফিরিয়ে দিতে সমাজের হৃদয়বান বিত্তশালীদের সাহায্য চান তিনি ও তার পরিবার।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে, হতে পারে বিদায়ী ম্যাচ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার




