কুড়িগ্রামে নদীতে গোসল করতে গিয়ে চার শিশু নিখোঁজ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্রহ্মপুত্র নদে পানিতে গোসলে গিয়ে চার শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের শাখা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজের মধ্যে তিন ছেলে ও এক কন্যা শিশু রয়েছে।
নিখোঁজ হওয়ার বিষয়টি কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)বিশ্বজিৎ রায় ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।
নিখোঁজ চার শিশু ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল, অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন , আহাদ আলীর দুই সন্তান আখি খাতুন ও আতিক হোসেন ।
চার শিশু ডা: মনির উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এর মধ্যে জুয়েল ৪র্থ শ্রেণী ও বাকী তিনজন ১ম শ্রেণীর শিক্ষার্থী।
নিখোঁজ জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন বলেন , বুধবার দুপুরে স্কুল ছুটির পর পাচঁজন মিলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপত্র নদের শাখায় গোসল করতে নামে। এদের মধ্যে একজন পারে উঠতে পারলেও অপর চারজন স্রােতের টানে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের সবাই মিলে তাদের খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। আমি নিজেও পানিতে নেমে খুঁজেছি। রাত হয়ে যাওয়ায় তাদেরকে খোঁজা বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ডুবরী দল আসার কথা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর





