মাদারীপুরে গরুচোর সন্দেহে দুজনকে গণপিটুনি, পিকআপে আগুন

মাদারীপুরে পিকআপভ্যানে করে গরু নিয়ে পালানো সময় দুজনকে চোর সন্দেহে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। পরে গরুবহন করা ওই পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যার সদর উপজেলার পখিরা এলাকায় এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার গুরতর আহত দুজনকে পুলিশ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেছেন। তবে তাৎক্ষণির দুজনের নাম পরিচায় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার মস্তফাপুর থেকে কয়েকটি গরু নিয়ে একটি পিকআপ ভ্যান শহরের থানতুলি এলাকায় আসে। তারা থানতুলি এলাকায় গরু বিক্রি জন্য ক্রেতাদের সঙ্গে দরদামও করে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হলে তারা গরু বিক্রেতাদের বিভিন্ন প্রশ্ন করে। পরিস্থিতি বোঝার আগেই ওই পিকআপভ্যানটি নিয়ে দুজন ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় কয়েকজন যুবক ওই পিকআপভ্যানটি ধাওয়া করতে থাকে। তারা পখিরা এলাকায় গিয়ে পিকআপভ্যানটি গতিরোধ করতে সক্ষম হন। এরপরেই স্থানীয় জনতা জড়ো হয়ে পিকআপভ্যানে থাকা দুজনকে চোর সন্দেহে গণপিটুনি দেয়। এ সময় তারা পিকআপভ্যানটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে গুরতর আহত ওই দুজনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ওই দুজনকে স্থানীয় উৎসক জনতা ব্যাপক মারধর করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- রুনা লায়লার জীবনী: জীবন, সংগীত ক্যারিয়ার, জনপ্রিয় গান ও পুরস্কার
- ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি নিয়ে হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- সম্পর্কে থাকার সময় ওজন কমে যাওয়া এবং বমির মতো সমস্যা দেখা দিয়েছিল: অনুপমা
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- সাভারে ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম
- চীন বানাচ্ছে ‘কৃত্রিম সূর্য’! ৫৮২ টনের ম্যাগনেটে বদলে যেতে পারে বিশ্বের শক্তির ভবিষ্যৎ
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে সারা দেশে দোয়া ও মিলাদ করবে বিএনপি
- জ্বালানির জন-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে সাভারে নীতি সংলাপ
- অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে হ*ত্যা, গ্রেপ্তার বাবা
- সংস্কার ছাড়া চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ





