কমপ্লিট শাটডাউনে অচল নোয়াখালী মেডিকেল কলেজ


প্রকাশিত: ০৩:২৬ ১১ সেপ্টেম্বর ২০২৪
আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সৈয়দ জাকির হোসেনসহ চার শিক্ষক পদত্যাগের দাবিতে কমপ্লিট শাটডাউনে অচল নোয়াখালী মেডিকেল কলেজ। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে ক্যাম্পাসটির ভেতরে কেউ ঢুকতে বা বের হতে পারছেন না বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, ডোপ টেস্ট দিতে আসা চালকগণ দাঁড়িয়ে আছেন তালাবদ্ধ নোয়াখালী মেডিকেল কলেজের প্রধান ফটকে। অন্যদিকে প্রশাসনিক ভবনের সামনে স্লোগান দিচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকা ক্লাস রুমে তালা ঝুলছে। খোলার দিনেও নেই চিরচেনা সেই ব্যস্ততা। বিভাগের অফিস রুমও বন্ধ রয়েছে। কমপ্লিট শাটডাউনে অচল নোয়াখালী মেডিকেল কলেজ।
জানা যায়, গত রোববার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে স্বৈরাচার আখ্যা দিয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষ সৈয়দ জাকির হোসাইন, উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, ফরেনসিক মেডিসিন বিভাগের শিক্ষক রিয়াজ উদ্দিন ও সার্জারি বিভাগের শিক্ষক সৈয়দ কামরুল হোসাইনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি দেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে অবস্থান কর্মসূচিসহ ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। কালক্ষেপণ হলেও প্রশাসন নিশ্চুপ থাকায় শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ ও অধ্যক্ষসব চার শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা করেন। ফলে কার্যত অচল অবস্থা বিরাজ করছে মেডিকেলে কলেজটিতে।
আন্দোলনকারী শিক্ষার্থী মো. শিহাব উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমরা পদত্যাগের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি। তারা কালক্ষেপণ করছেন কিন্তু পদত্যাগ করছেন না। প্রয়োজনে আমরা কঠোর কর্মসূচি দেব তাও তাদের পদত্যাগ করতে হবে। পদত্যাগ ছাড়া তাদের কোনো পথ নেই।

আতিক নামের আরেক আন্দোলকারী ঢাকা পোস্টকে বলেন, আমাদের একটাই দাবি, খুনি ও স্বৈরাচার হাসিনার দোসর অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক সৈয়দ ডা. কামরুল হোসাইন ও ডা. রিয়াজকে অপসারণ করতে হবে। আমরা ক্লাসে ফিরে যেতে চাই। তাই আমাদের দাবি মেনে নিক। তারপর সব সহজ হবে। নাহয় আগামীতে আরও কঠোর আন্দোলন হবে। তাদের পদত্যাগ না করিয়ে আমরা ফেরত যাব না।
এদিকে আন্দোলনের কারণে লোকদের দিতে আসা ভোগান্তিতে পড়েছেন চালক ও বিদেশগামীরা। মো. আনোয়ার হোসেন নামের এক বিদেশগামী ঢাকা পোস্টকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আমরা ডোপ টেস্ট দিতে পারিনি। আমাদের ফ্লাইট আছে বিদেশ যাওয়ার। দ্রুত ডোপ টেস্ট না দিতে পারলে ক্ষতি হবে।
মেডিকেল কলেজের অধ্যক্ষ সৈয়দ জাকির হোসাইনকে মোবাইল ফোনে একাধিকবার ফোনকল করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা


