• মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ | ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা জেলা উত্তর ছাত্রদল সভাপতির পূজা মণ্ডপ পরিদর্শন: শান্তি ও সম্প্রীতির বার্তা

ঢাকা জেলা উত্তর ছাত্রদল সভাপতির পূজা মণ্ডপ পরিদর্শন: শান্তি ও সম্প্রীতির বার্তা

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন সম্প্রতি সাভার ও আশুলিয়ার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এই সময় তিনি পূজার আয়োজক কমিটির সদস্য ও উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনের সময় তার সঙ্গে জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা কেবল মণ্ডপ পরিদর্শনই করেননি, বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতেও ভূমিকা নিয়েছেন। ছাত্রদলের নেতাকর্মীরা ভক্তদের যাতায়াত, সার্বিক শৃঙ্খলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।