গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি, মানুষ দলটিকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন


প্রকাশিত: ০৫:৫৯ ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জকে আওয়ামী লীগের ‘তীর্থভূমি’ হিসেবে উল্লেখ করে সেখানকার মানুষের রাজনৈতিক মনোভাব নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর মতে, গোপালগঞ্জের অনেক মানুষ আওয়ামী লীগকে ধর্মের মতো মনে করেন। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ধৈর্য ও কৌশলী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
রোববার (১৫ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন। গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং অতীতের রাজনৈতিক সংঘাতের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আওয়ামী লীগের চার সমর্থক নিহত হয়েছিলেন এবং অনেকে আহত হয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন।
তবে বর্তমান বিএনপি সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজনেরও মৃত্যু চায় না বলে দাবি করেন তিনি। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলো সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও জানান রাশেদ খাঁন।
তিনি আরও বলেন, নির্বাচিত সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। ফলে বর্তমান সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতীতের কোনো সরকারের মতো বেপরোয়া আচরণ করবে না বলে তাঁর প্রত্যাশা।
পোস্টে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগ্রহ নিয়েও মন্তব্য করেন রাশেদ খাঁন। তাঁর দাবি, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচির সময় নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ দলটির শীর্ষ নেতাদের নিরাপত্তার কারণে সেনাবাহিনীর সাঁজোয়া যান ব্যবহার করে ঢাকায় ফিরতে হয়েছিল। এমনকি নেতাকর্মীদের পক্ষ থেকে হেলিকপ্টারে তাঁদের উদ্ধারের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
গোপালগঞ্জের মানুষের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, এ অঞ্চল আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। এখানকার অনেক মানুষ দলটিকে ধর্মের মতো মনে করেন। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে হলে স্থানীয় মানুষের মনোভাব বিবেচনায় নিয়ে ধৈর্য ও কৌশলের সঙ্গে পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন তিনি।
সবশেষে গোপালগঞ্জের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি, মানুষ দলটিকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন
- সোনম ওয়াংচুককে ৬০ দিনের গৃহবন্দি করল লেহ প্রশাসন
- স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে স্টেন্ট
- খানগঞ্জে চেয়ারম্যান পদে আলোচনায় জাকির হোসেন, আতাহার তকদিরকে ঘিরে বিএনপির তৃণমূলে অসন্তোষ
- কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের রাজবাড়ী জেলা সভাপতি কাজী মাহমুদুল হক ও সাধারণ সম্পাদক জাকির হোসেন
- ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে বেরিয়ে গেলেন রাশেদ খাঁন
- মাত্র ৮ দিনেই হাজার কোটি আয় ‘রামায়ণ’-এর, পেছনে ফেলল ‘বাহুবলী ২’
- জোড়া গোলে মিশরের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মোহাম্মদ সালাহ
- বিড়ালের সমান ছোট্ট হরিণ ‘পুডু’, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র হরিণ
- জাতীয়করণের পথে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রোববার সরকারের গুরুত্বপূর্ণ বৈঠক
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- সেই তুমি হয়ে আজও কোটি হৃদয়ে, রুপালি গিটারের সুরে অমর এক কিংবদন্তি




