বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাভারে দোয়া ও মিলাদ মাহফিল


প্রকাশিত: ১০:৫০ ২৯ নভেম্বর ২০২৫
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় সাভারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাভার সদর ইউনিয়নের কলমা এলাকার একটি মাদ্রাসায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। এছাড়া সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে ছাত্রদল নেতা মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় সংকটে বেগম খালেদা জিয়ার ভূমিকা ঐতিহাসিক। আজ তিনি শারীরিক অসুস্থতায় রয়েছেন; আমরা তার দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। দেশনেত্রীর সুস্থতা দেশের গণতন্ত্রকামী মানুষের দাবি। ছাত্রদল তাঁর আদর্শ ধারণ করে সবসময় জনগণের পাশে থাকবে।”
দোয়া ও মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা, দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ১ কোটি টাকার বেশি সম্পদের উৎস জানতে বিপ্লব কুমারকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত দুদকের
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের সময় পুলিশ কী করেছে, প্রশ্ন তাসনিম জারার
- তুরস্কের বিপক্ষে গোল করেই চোট এমবাপ্পের, নতুন বুট নিয়ে উঠছে প্রশ্ন
- সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপিকে দায়ী করে কটাক্ষ, ভিন্ন বক্তব্য পুলিশের
- তরঙ্গশক্তি মহড়ায় ভারতে ৬ মার্কিন এফ-৩৫, সঙ্গে ২০০ জনের বেশি বিমানসেনা
- ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত
- সাভারে ‘স্বৈরাচারের জায়গা হবে না’, বললেন ছাত্রদল নেতা তাজ খান নাঈম
- শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি




