তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বরিশালে বিএনপির গণজোয়ার


প্রকাশিত: ১১:৩৮ ৩১ অক্টোবর ২০২৫
রাষ্ট্র কাঠামো মেরামত ও জনগণের অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বানে বরিশাল নগরীতে অনুষ্ঠিত হয়েছে ব্যাপক গণসংযোগ কর্মসূচি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশাল মহানগরীর ৯ নং ওয়ার্ডের চকের পুল, চকবাজার, পোর্টরোড হয়ে ফলপট্টি পর্যন্ত এই কর্মসূচি চলে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আফরোজা খানম নাসরীন। তিনি বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হচ্ছে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা। দেশের মানুষ গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য যেভাবে আন্দোলন করছে, বিএনপি সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটাচ্ছে।”
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সম্পাদক, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। তারা তারেক রহমানের ৩১ দফাকে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন এবং সরকারের দমননীতি-গ্রেপ্তার-নিপীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
গণসংযোগ চলাকালে স্থানীয় সাধারণ জনগণের মাঝেও উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই জানান, বিএনপি যদি সত্যিকার অর্থে এই ৩১ দফা বাস্তবায়ন করতে পারে, তাহলে দেশ আবারও গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসনের পথে ফিরে আসবে।
কর্মসূচি শেষে আফরোজা খানম নাসরীন বলেন, “বরিশাল বিএনপি সব সময় জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। আমরা এই ৩১ দফাকে জনগণের মুক্তির অঙ্গীকার হিসেবে দেখি। এই কর্মসূচি ভবিষ্যতের বাংলাদেশ গড়ার পথ দেখাবে।”
এই কর্মসূচির মধ্য দিয়ে বরিশাল মহানগর বিএনপি দেখিয়ে দিয়েছে যে, তারা এখনো সংগঠিত ও প্রস্তুত তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে মাঠে নামতে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- সাভারে মানবিক কর্মকাণ্ডে মানুষের পাশে ছাত্রদল নেতা তমিজ উদ্দিন
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হওয়ার পথে এলিজা জামান
- শাহরুখের যে আচরণে সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিলেন গৌরী খান
- প্রথমবার ব্যালন ডি’অর জিতে আবেগাপ্লুত হ্যারি কেইন
- চীনের মেগা বাঁধের জবাবে ভারতের সিয়াং প্রকল্প, অরুণাচলে ক্ষোভ
- সাগর-রুনি হত্যা মামলা: টাস্কফোর্স প্রধানকে নথিসহ তলব হাইকোর্টের
- মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ, জামায়াত-এনসিপিকে নিয়ে রাশেদ খাঁনের সমালোচনা
- গোলাপি স্যাটিনের সাজে নজর কাড়লেন জয়া আহসান
- প্রথমবার বিগ ব্যাশে মোস্তাফিজ, বিসিবির কাছে চাইলেন এনওসি
- রাহুল গান্ধীর গাড়িবহরে দুর্ঘটনা, আহত কয়েকজন
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




