নড়াইলে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মনিরুল ইসলামের পক্ষে বিশাল জনসমাবেশ


প্রকাশিত: ০৩:৩৪ ১১ নভেম্বর ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (৯৪) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল ইসলামের পক্ষে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড়ে আয়োজিত এ জনসমাবেশে বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল সাঈদ বাবু, এবং জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন,
“তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে আমি বহু বছর ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি। আমার স্ত্রী তখন চেন্নাইয়ে চিকিৎসাধীন ছিলেন, তবুও আমি তাকে ফেলে দেশে ফিরে এসেছিলাম দলের দায়িত্ব পালনে। এর ফলে আমার স্ত্রীর গর্ভপাত হয়, আমি আজও নিঃসন্তান। ৩৯ বছর ধরে দলের জন্য কাজ করছি, জেল-জুলুম সহ্য করেছি। এখন জীবনের এই শেষ সময়ে একটাই প্রত্যাশা— দলের মনোনয়ন।”
তিনি আরও বলেন, “আমরা সারাজীবন দলের জন্য ত্যাগ করলাম, অথচ হঠাৎ করে যারা দলের বাইরে থেকে এসে মনোনয়ন নিতে চায়, তা নড়াইল-২ আসনের মানুষ মেনে নেবে না। ধানের শীষের পক্ষে জনগণের ভালোবাসা আছে, আমরা গণমানুষের প্রতীক ধরে রাখব।”
সমাপনী বক্তব্যে সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক বলেন, “নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন অবশ্যই আলহাজ্ব মনিরুল ইসলামকে দিতে হবে। তিনি দলের প্রতি নিবেদিতপ্রাণ, ত্যাগী ও যোগ্য নেতা। জনগণের দাবিও তাই।”
সমাবেশ শেষে উপস্থিত নেতা-কর্মীরা “ধানের শীষের জয় হোক” শ্লোগানে মুখরিত করে তোলেন পুরো মালিবাগ মোড় এলাকা।
এ সময় নড়াইল জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজারো বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী সমাবেশে অংশ নেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
- অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- আদালতে এসে জামিন পেলেন তানজিন তিশা



