তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদলের লিফলেট বিতরণ কর্মসূচি


প্রকাশিত: ০৪:৫৫ ২৪ অক্টোবর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।
শুক্রবার নবীনগর জয় রেস্টুরেন্টের সামনে থেকে এ কর্মসূচির সূচনা করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। পরে তিনি নবীনগর সেনা শপিং কমপ্লেক্স ও জাতীয় স্মৃতিসৌধের সামনের সড়কে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ শেষে সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার মাধ্যমে তারেক রহমান বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। আমরা ছাত্রসমাজ সেই জাতীয় লক্ষ্যে ধানের শীষের পক্ষে জনগণকে একতাবদ্ধ করতে কাজ করছি।”
তিনি আরও বলেন, “বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। তবে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিএনপিকে জয়যুক্ত করবে বলে আমরা আশাবাদী।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




