নড়াইলে হিন্দু-মুসলিম ঐক্য ও সম্প্রীতি জোরদারের লক্ষ্যে প্রতিনিধি সম্মেলন


প্রকাশিত: ০৩:৩৭ ৩১ অক্টোবর ২০২৫
নড়াইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে হিন্দু-মুসলিম ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর, শুক্রবার বেলা ১১ টায় ধোপা খোলা মোর পালকি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনের সভাপতিত্ব করেন নড়াইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অশোক কুমার কুন্ডু, এবং সঞ্চালনা করেন কার্তিক কুমার দাস।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মুজাহিদর রহমান পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল এবং পূজা উদযাপন ফ্রন্টের জেলা, থানা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীবৃন্দ।
প্রধান অতিথি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “হিন্দু-মুসলিম হিসেবে ধর্মের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা সবাই মানুষ। আমি সৌদিআরবে অবস্থান করলেও নড়াইলে পেট্রল বোমা হামলা মামলার আসামি হয়েছি। তবে ক্ষমা মহৎ গুণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমা করতে বলেছেন, তাই আমরা ক্ষমা করে দিয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানাই।”
এ সম্মেলন হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




