বিএনপিতে যোগ দেবেন রিকশা চালকও, কিন্তু ফ্যাসিস্ট দলের দোসররা নয়: রিজভী


প্রকাশিত: ০৬:৫৫ ২৯ অক্টোবর ২০২৫
নরসিংদীর জেলা বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে দলকে সুসংগঠিত ও জনগণের সঙ্গে আরও বেশি যুক্ত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট করে বলেন, যারা চাঁদাবাজি, লুটপাট বা সাধারণ মানুষকে হয়রানি করে, খুনি-সন্ত্রাসী বা ফ্যাসিস্ট দলের দোসর— তারা বিএনপির সদস্য হতে পারবে না।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে মাধবদীর হেরিটেজ রিসোর্ট মিলনায়তনে জেলা বিএনপির আয়োজিত সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় রিজভী আরও বলেন, বিএনপি হবে একটি সুসংগঠিত ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল। এই দলে যোগ দেবেন শিক্ষক, চাকরিজীবী, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। তিনি বলেন, “বিএনপি জনগণের দল, জনগণের শক্তিতেই বিএনপি নতুনভাবে দাঁড়াবে। তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এগিয়ে যাবে। বিএনপিকে ভাঙতে যত ষড়যন্ত্রই হোক, ব্যর্থ হবে। আমরা লড়াই করে এখানে এসেছি, ভবিষ্যতেও লড়াই করব।”
সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী, এবং কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মী।
সভায় নেতারা বলেন, সদস্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী করা হবে। সাধারণ মানুষের অংশগ্রহণই হবে বিএনপির সবচেয়ে বড় শক্তি। এছাড়া জেলা বিএনপি আরও ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়ে দলের কার্যক্রম ত্বরান্বিত করার পরিকল্পনা করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




