মিরপুর অগ্নিকাণ্ডে ১৬ পরিবার পেল বিএনপির আর্থিক সহায়তা


প্রকাশিত: ০৫:৩১ ২৪ অক্টোবর ২০২৫
রাজধানীর মিরপুরে ১৪ অক্টোবর ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিষয়টি গত বৃহস্পতিবার বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টের মাধ্যমে জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়। তারেক রহমানের প্রতিনিধি হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত ও উদ্বিগ্ন পরিবারের সদস্যরা মৃত স্বজনদের খোঁজে প্রতিদিনই আগুন লাগা পোশাক কারখানার আশেপাশে ভিড় করতেন। এই দুর্ঘটনায় চারতলা ভবনের দুই তলা ও তিনতলায় থাকা পোশাক কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হয়। দোতলা ও তিনতলার বিভিন্ন স্থান থেকে ১৬টি লাশ উদ্ধার করা হয়, যা ১৯ অক্টোবর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিস্ফোরণ ও আগুনের কারণে মিরপুরে এই ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক শোক এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ সৃষ্টি করেছে। বিএনপির এই আর্থিক সহায়তা নিহত পরিবারগুলোর পাশে দাড়ানোর প্রতীক হিসেবে উল্লেখ করা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



