সাভারে ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষে ভোট প্রার্থনায় ছাত্রদলের গণসংযোগ


প্রকাশিত: ১২:১৭ ১৪ নভেম্বর ২০২৫
সাভারের আশুলিয়া এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছে ছাত্রদল। একই সঙ্গে তারা ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছে।
শুক্রবার বিকেলে ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল হক সৌরভের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই গণসংযোগ কর্মসূচি। এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগের সময় ছাত্রদল নেতারা ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ভোট প্রার্থনা করেন। পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বিভিন্ন শ্রেণী–পেশার মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
নেতারা বলেন,
“রাষ্ট্র কাঠামো মেরামত ও পরিবর্তনের আন্দোলনে জনগণকে যুক্ত করতেই আমাদের এই প্রচারণা। জনগণের আস্থা অর্জন করে ধানের শীষকে বিজয়ী করাই আমাদের মূল লক্ষ্য।”
গণসংযোগকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষের উপস্থিতি ও সাড়া নেতাকর্মীদের মাঝে বাড়িয়ে দিয়েছে উদ্দীপনা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




