গণহত্যা চালিয়ে, লুট করে যারা পালিয়েছে তারা চায় না নির্বাচন সুষ্ঠু হোক: দুদু


প্রকাশিত: ০৫:০৫ ৩০ অক্টোবর ২০২৫
বিএনপি যদি গণভোটে ‘না’ ভোট দেয়, তাহলে পুরো গণভোট প্রক্রিয়াই অর্থহীন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এতে গণভোটের রায় নিয়ে নতুন সংকট তৈরি হবে। তাই এই বিষয়টি বাস্তবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা উচিত।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ঐকমত্য কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে, সেখানে বিএনপির নোট অব ডিসেন্ট (অসম্মতির নোট) বিবেচনাই করা হয়নি। আরও কিছু ইস্যু নিয়ে বিতর্ক রয়েছে। এসব কারণে ঐক্যের জায়গায় অনৈক্য তৈরি হয়েছে। বিশ্বে এমন কোনো নজির নেই যেখানে পার্লামেন্টে আলোচনা ছাড়া এ ধরনের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া হয়।”
তিনি আরও বলেন, “যারা গণহত্যা চালিয়ে টাকা লুট করে দেশ থেকে পালিয়েছে, তারা চায় না নির্বাচন সুষ্ঠু হোক। এমনকি অনেক দেশ আছে যারা এই নির্বাচনকে সহজে মেনে নিতে পারছে না। অনেকেই প্রশ্ন তুলছেন—আওয়ামী লীগ ছাড়া কীভাবে নির্বাচন সম্ভব? অর্থাৎ একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন হোক—এমন প্রচেষ্টায় একটি মহল বাধা দিচ্ছে।”
শামসুজ্জামান দুদু আরও দাবি করেন, “নির্বাচনকে ঘিরে বিএনপি ও সরকারের মধ্যে কোনো টানাপোড়েন নেই, বরং সমস্যাটা অন্য জায়গায়।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, বিএনপি নেতা শহিদুল ইসলাম রতন, আসিরুল ইসলাম সেলিম প্রমুখ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




