• বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

নজরুলকে ‘জাতীয় কবি’ ঘোষণার গেজেট প্রকাশ করুন : বাংলাদেশ ন্যাপ

নজরুলকে ‘জাতীয় কবি’ ঘোষণার গেজেট প্রকাশ করুন : বাংলাদেশ ন্যাপ

বাংলাদেশের মানুষের প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে “বাংলাদেশের জাতীয় কবি” ঘোষণা করে অবিলম্বে গেজেট বিজ্ঞপ্তি জারি করতে অর্ন্তরবর্তিকালিন সরকারের প্রতি উদাত্ত্ব আহ্বান জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ নেতৃদ্বয় বলেছেন, ‘বাংলাদেশের জাতীয় কবি হিসাবে কাজী নজরুল ইসলামের নাম উচ্চারিত হলেও প্রকৃত অর্থে দু:খজনক হলেও সত্য যে, সরকারের কোনো আনুষ্ঠানিক দলিলপত্রে জাতীয় কবি হিসেবে তাঁর নাম নাই। স্বাধীনতা ৫৩ বছর পরও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ হিসাবে ঘোষণা করে গেজেট প্রকাশ না করা শাসকগোষ্টির চরম ব্যার্থতা।’