দ্রব্যমুল্যে নিয়ন্ত্রণে প্রশাসনের বিশেষ টাস্কফোর্স অভিযান শুরু


প্রকাশিত: ০৪:৫৮ ১৩ অক্টোবর ২০২৪
টাঙ্গাইলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি এবং পর্যালোচনার জন্যে বাণিজ্য মন্ত্রণালয় সর্ম্পকিত জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সকালে পৌর শহরের আমিন বাজার এলাকার পাইকারী ও খুচরা বাজারে বিশেষ টাস্কফোর্স কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বেশক’টি পাইকারি ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করে দোকান মালিকদের সর্তক করেন। এছাড়াও কয়েকটি দোকানের পণ্য বিক্রির মুল্যে তালিকা না থাকায় জরিমানা করা হয়। ভবিষ্যতে এই একই রকমের মুল্যে তালিকা না পাওয়া গেলে তার জন্যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করেন। পর্যায়ক্রমে শহরের বাহিরের বাজারগুলোতেও অভিযান অব্যাহত থাকবে।
অভিযান শেষে বিশেষ টাস্কফোর্স কমিটি অভিযান পরিচালনা করে দোকান মালিকদের উদ্দেশ্যে বলা হয় যেন লাভের নামের সাধারণ মানুষদের ক্ষতি না করা হয়। ব্যবসায়ীরা লাভ করবে, কিন্তু লাভের নামে অসাধু উপায়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরী করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সিকদার শাহীনুর আলম, বিশেষ টাস্কফোর্সের সদস্য ও ক্যাব টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক মো.আবু জুবায়ের উজ্জল ও কৃষি বিপনণ অধিদপ্তরের প্রতিনিধি মো.লিয়াকত আলীসহ আইনশূঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার




