পূজামণ্ডপে গীতার শ্লোক পাঠ, ভাইরাল জামায়াত নেতা


প্রকাশিত: ১২:৪৬ ১২ অক্টোবর ২০২৪
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে একটি পূজামণ্ডপে আয়োজিত অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ গীতা থেকে শ্লোক পাঠ করে বেশ আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যাপক মতিয়ার রহমান।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজেবামনদাহ হরিতলা পালপাড়া পূজামণ্ডপে মহাসপ্তমীর অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। জামায়াত নেতার সেই গীতা পাঠের ৫ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ইতোমধ্যে। অধ্যাপক মতিয়ার রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য।
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, বক্তব্যের একপর্যায়ে উপস্থিত সবাইকে গীতা থেকে শ্লোক পাঠ করে শোনান অধ্যাপক মতিয়ার রহমান। এ সময় সনাতন ধর্মাবলম্বী নারীরা উলুধ্বনি দেন ও শঙ্খ বাজান। শ্লোক পাঠ শেষে জামায়াতে ইসলামীর এ নেতা আশ্বাস দেন, আগামীতে নির্বাচিত হলে হিন্দু সম্প্রদায়ের উৎসব পালনে সর্বাত্মক সহযোগিতা করবেন তিনি। সেইসঙ্গে বলেন, আমি একা না আমার সাথে বিএনপির নেতারাও আছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- ‘কাফনের কাপড় রেডি রাখিস’, জোরারগঞ্জ থানার ওসিকে প্রাণনাশের হুমকি
- শাকিব খানের নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি? প্রযোজকের পোস্টে নতুন গুঞ্জন
- ৪৬ বছর বয়সে রোনালদিনহোর মাঠে ফেরা ‘লজ্জাজনক’, ক্ষুব্ধ ক্যাসানো
- এক টেবিলে ট্রাম্প-পুতিন-শি, শান্তির ঘোষণা এলেও বড় সমঝোতা হয়নি
- ঘূর্ণিঝড় আকভান আজ ওড়িশা উপকূলে, বাংলাদেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



