• শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

নেত্রকোনায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ

নেত্রকোনায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ

রাসুল সা. কে নিয়ে কটুক্তিকারী হিন্দু পুরোহিতকে যদি ভারত সরকার গ্রেফতার করে শাস্তির আওতায় না আনে প্রয়োজনে ভারত অভিমুখে লংমার্চ করবো - মাওলানা নুরুল্লাহ্ ভুইয়া। আজ রবিবার ২৯ সেপ্টেম্বর দুপুর ২টায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ নেত্রকোনা এর উদ্যোগে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত কতৃক মহানবী ( সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে জেলা শহরের বারহাটা রোডস্থ জামিয়া মিফতাহুল উলুম মাদরাসার সামনে থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের না! ড. ইউনূসের সাথে অংশ নিচ্ছে পাকিস্তান - নেদারল্যান্ড ও নেপাল।

দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের না! ড. ইউনূসের সাথে অংশ নিচ্ছে পাকিস্তান - নেদারল্যান্ড ও নেপাল।

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ না করলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া দ্বিপক্ষীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ নেদারল্যান্ডস, নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে। ১৯ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশ মিশন এবং জাতিসংঘ সচিবালয় সূত্রে আরও জানা গেছে, মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ বেশ কজন পদস্থ কর্মকর্তার সঙ্গেও বৈঠক হবে ড. ইউনূসের।

আরো একটি নৃশংস হত্যা কান্ডের সাক্ষী হল দেশ।

আরো একটি নৃশংস হত্যা কান্ডের সাক্ষী হল দেশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত এই ছেলেটির নাম তোফাজ্জল হোসেন। সে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। এই ছেলেটি বেশ স্বজ্জন, পরোপকারী ও নেতৃত্বগুন সম্পন্ন ছাত্রনেতা ছিল। ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রথমে কিছুটা মানসিক ভারসাম্য হারায়। এর কিছুদিনের মধ্যে খুব অল্প সময়ের ব্যবধানে তোফাজ্জলের মা, বাবা ও একমাত্র বড় ভাই মারা যান। তোফাজ্জল পরিবার ও অবিভাবক শুন্য হয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে গত ৩-৪ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় ভবঘুরে হয়ে ঘুরতেছিলো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের মেধাবীরা তাকে নির্মম নৃসংভাবে হত্যা করেছে।