গাজীপুরে সাফারী পার্কে জেব্রা পরিবারে দুই শাবকের জন্ম

গাজীপুরের শ্রীপুরে সাফারী পার্কের জেব্রা পরিবারে দুই শাবকের জন্ম হয়েছে। নতুন জন্ম নেয়া শাবকসহ পার্কে জেব্রার সংখ্যা এখনা ৩০টি। রবিবার (২২ সেপ্টেম্বর) এবং মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নতুন জন্ম নেয়া দুই শাবক জেব্রা পালের সাথে ঘুরতে দেখা গেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান জানান, জেব্রা ইকুইডর পরিবারের আফ্রিকান ক্ষুরযুক্ত চতুষ্পদ স্তন্যপায়ী প্রাণী। জেব্রা শাবক ৭ থেকে ৮ মাস মায়ের দুধ পান করে। নতুন সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এরা পাল ধরে ঘুরে বেড়ায়। যারা তাদের স্বতন্ত্র-কালো ডোরার জন্য বিশেষভাবে পরিচিত। পার্কের একই বেষ্টনীতে জেব্রার সঙ্গে জিরাফ, চিত্রা ও মায়া হরিণসহ আরও কিছু প্রাণী বসবাস করে। পার্ক কর্তৃপক্ষ জন্ম নেয়া শাবকদের অন্যান্য প্রাণী থেকে বাঁচাতে বিশেষ নজরে রেখেছে। একটি নারী জেব্রা ১২ থেকে ১৩ মাস গর্ভকাল পার করে। প্রকৃতিতে ২০ বছর বাঁচলেও আবদ্ধ জোনে ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড রয়েছে। বর্তমানে সাফারী পার্কে মোট জেব্রার সংখ্যা ২৮টি। এর মধ্যে ১৪টি পুরুষ ও ১৪টি মাদী।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পার্ক প্রতিষ্ঠার পর একটি প্রাণী বিপণন প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা থেকে কয়েক দফায় বেশ কিছু জেব্রা সাফারি পার্কে নিয়ে আসা হয়। জেব্রাগুলো পার্কের আফ্রিকান সাফারি অংশে ঝোপঝাড় ও তৃণভূমির সমন্বয়ে বিশাল এলাকাজুড়ে বিচরণ করে। পার্কে জেব্রার সঙ্গে ওয়াইল্ডবিস্ট, জিরাফ, গ্যাজেল, ল্যান্ডকমন, চিত্রা ও মায়া হরিণসহ আরও বেশ কিছু প্রাণী বসবাস করে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- আবরার ফাহাদ হত্যার ৭ বছর, চূড়ান্ত বিচার না হওয়ায় পরিবারের ক্ষোভ
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার





