সাতক্ষীরা সীমান্তে ৩ বাংলাদেশি আটক


প্রকাশিত: ০১:০৫ ২৪ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তিন যুবককে আটক করেছে তারা সাতক্ষীরার বৈকারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিলেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে কালিয়ানী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের কালিয়ানী মন্ডলপাড়া থেকে ভারতে যাওয়ার প্রাক্কালে তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, ভারতে চাকরির উদ্দেশ্যে তারা ভারতীয় পাচারকারী শুধা বাসকের (৪৫) মাধ্যমে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটককৃতদের ব্যাগ তল্লাশী করে একটি ল্যাপটপ ও ৪টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা আশাশুনি উপজেলার কামালকাটি গ্রামের উদয় কান্তি বাহারের ছেলে উৎসব নারায়ণ বাহার (২৭), অরবিন্দু বাছাড়ের ছেলে শুভ বাহার (২৪) ও গণেশ চন্দ্র মন্ডলের ছেলে উত্তম মন্ডল (২০)।
এদের মধ্যে উৎসব নারায়ণ বাহারের শ্বশুরবাড়ি ভারতের ২৪ পরগণার পাচুরিয়া গ্রামে। বর্তমানে তার স্ত্রী ভারতে অবস্থান করছেন।
আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। এদিকে সাতক্ষীরার কলারোয়ার চান্দুড়িয়া সীমোন্তে বিবিজি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




