রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম মিয়ার দাফন


প্রকাশিত: ০৩:২৭ ৮ অক্টোবর ২০২৪
টাঙ্গাইল সদর উপজেলার বটতলায় বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম মিয়া (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। ৭ অক্টোবর(সোমবার) সকাল ১০টায় শহরের বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী (ভূমি) কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: রুহল আমিন শরিফ অধীনে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। এরপর তাঁর গ্রামের বাড়ি বাসাইল উপজেলার নেধার গ্রামে যোহরের নামাজের পর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা যায়, তিনি আইড়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং সকল রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কয়েকজন মুক্তিযোদ্ধাসহ অন্যান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম মিয়া বার্ধক্যজনিত কারণে ৭ অক্টোবর রাত ২টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মরহুম মো. ইব্রাহীম মিয়া দুই ছেলে ও এক কন্যা, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে কাদেরীয়া বাহিনীর একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে, হতে পারে বিদায়ী ম্যাচ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার




