রোহিঙ্গাদের জন্য ১৯৯ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র


প্রকাশিত: ১২:৪৩ ২৫ সেপ্টেম্বর ২০২৪
রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় ১৯৯ মিলিয়ন ডলারের নতুন সহায়তা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক ইভেন্টে এই সহায়তার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া।
রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে তাদের আতিথেয়তাকারী সম্প্রদায়ের জন্য প্রায় ১৯৯ মিলিয়ন ডলারের নতুন সহায়তার ঘোষণা দিয়েছেন আজরা জেয়া। এই তহবিলের মধ্যে রয়েছে ডিপার্টমেন্ট অব স্টেটের ব্যুরো অব পপুলেশন, রিফিউজিস এবং মাইগ্রেশন থেকে ৭০ মিলিয়ন এবং ইউএসএআইডি থেকে ১২৯ মিলিয়ন ডলারেরও বেশি। এই মার্কিন সহায়তা রোহিঙ্গাদের জীবন রক্ষা করবে এবং সহিংসতা ও নিপীড়ন থেকে পালাতে বাধ্য হওয়া ব্যক্তিদের সুরক্ষা, আশ্রয় ও অন্ন জোগাতে সহায়তা করবে।
মার্কিন সরকার ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের জন্য ২ দশমিক ৫ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা প্রদান করেছে, যার মধ্যে বাংলাদেশে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের বেশি রয়েছে। বাংলাদেশ এবং এই অঞ্চলের সংকট-পীড়িত জনগোষ্ঠীকে সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুক্তরাষ্ট্র অন্যান্য দাতাদেরকে তাদের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




