• শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ই ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘নীল সুখ’, মেহজাবীন-ফররুখের রোমান্টিক ওয়েব ফিল্ম

১৮ই ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘নীল সুখ’, মেহজাবীন-ফররুখের রোমান্টিক ওয়েব ফিল্ম

সম্প্রতি মেহজাবীন চৌধুরী অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমা মুক্তি পায়, যা দর্শকদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। এবার তিনি ভিকি জাহেদের পরিচালনায় নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’ নিয়ে হাজির হচ্ছেন। ওয়েব ফিল্মটি আগামী ১৮ই ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফরম বিঞ্জে মুক্তি পাবে। গত সোমবার রাজধানীর শান্তা ফোরামে অনুষ্ঠিত হয়েছে ট্রেলার রিলিজ অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন মেহজাবীন চৌধুরী। সেখানে তিনি জানান, "ভিকি জাহেদের সঙ্গে এটি আমার তৃতীয় ওয়েব প্রজেক্ট। আগের দু’টি কাজ দর্শকরা ভালোভাবে গ্রহণ করেছিল। এবার ভ্যালেন্টাইন উপলক্ষে একটি রোমান্টিক গল্পে কাজ করেছি, যেটি আমার ফ্যানদের কাছে চাহিদা ছিল।"

"পরী মানে ডানাওয়ালা পরী, পরীমণি না: শেখ সাদী"!

"পরী মানে ডানাওয়ালা পরী, পরীমণি না: শেখ সাদী"!

কণ্ঠশিল্পী শেখ সাদী ও চিত্রনায়িকা পরীমণির মধ্যে সম্পর্ক নিয়ে গুঞ্জন বেশ কিছুদিন ধরে আলোচনায় রয়েছে। পরীমণি তার ফেসবুক ওয়ালে একাধিক পোস্ট করায় গুঞ্জন আরও জোরালো হয়েছে। শেখ সাদীও তার সোশ্যাল মিডিয়া পোস্টে ‘পরী’ শব্দটি ব্যবহার করে কিছু লেখা শেয়ার করেন, যা ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দেয়। এরই মধ্যে সোমবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেখ সাদী বলেন, "তেমন সিরিয়াস কিছু ভেবে দেইনি। এরপরও সবাই যে এত সিরিয়াসলি নেবে, তা ভাবতেও পারিনি। তবে এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে অবশ্যই ভাবব। আমরা সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে। এর থেকে আর বেশি কিছু নয়।"