কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ


প্রকাশিত: ১১:০০ ২২ অক্টোবর ২০২৬
নির্মাণশ্রমিকের কাজ দেওয়ার কথা বলে রাশিয়ায় নিয়ে যাওয়ার পর জোরপূর্বক ইউক্রেন যুদ্ধে পাঠানো এবং প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন একদল বাংলাদেশি। সম্মুখ সমরে ড্রোন হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে দেশটির দুটি ভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন অন্তত দুজন বাংলাদেশি কর্মী। সেখান থেকে পরিবারের কাছে ফিরে আসার আকুতি জানিয়েছেন তারা।
জানা গেছে, উন্নত জীবনের আশায় চলতি বছরের মে মাসে বাংলাদেশ থেকে অন্তত ৩০ জনের একটি দল নির্মাণকাজে অংশ নিতে রাশিয়ায় যায়। তবে সেখানে পৌঁছানোর পর প্রতিশ্রুত কাজ না দিয়ে সামরিক ক্যাম্পে নিয়ে মাত্র কয়েক দিনের প্রশিক্ষণ শেষে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। ওই দলটির বড় একটি অংশ সম্মুখ সমরে ড্রোন ও গোলাবারুদের হামলার মুখে পড়ে হতাহত হয়েছে বলে জানা যায়।
বর্তমানে রাজধানী মস্কো থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরের পেনজা শহরের একটি হাসপাতালে এক মাসের বেশি সময় ধরে চিকিৎসাধীন রয়েছেন রাজবাড়ীর মো. আলী হাসান সোহেল। পায়ে গুরুতর আঘাত পাওয়া সোহেল জানান, যুদ্ধে যেতে অস্বীকৃতি জানালে শারীরিক নির্যাতনের শিকার হতে হতো। পরবর্তীতে কেবল পাহারার কথা বলে তাদের যুদ্ধের সম্মুখভাগে নিয়ে যাওয়া হয়, যা মূলত ইউক্রেনীয় ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ফাঁদ ছিল।
একই দলের সদস্য গোপালগঞ্জের পলাশ শেখ মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ড্রোন হামলায় তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত কর্মীদের পরিবারের পক্ষ থেকে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তার আবেদন জানিয়ে ইতিমধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। ঋণের বোঝা এবং পরিবারের সদস্যদের ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্বজনরা।
অন্যদিকে মস্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধে আহত হয়ে চিকিৎসাধীন থাকা এবং দেশে ফিরতে ইচ্ছুক এমন ব্যক্তিদের সরাসরি যোগাযোগের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে আহতদের চিকিৎসার ব্যবস্থা, যথাযথ ক্ষতিপূরণ আদায় এবং দ্রুত দেশে ফিরিয়ে আনার দায়িত্ব সরকারকে নিতে হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের সভা ২৩ নভেম্বর
- গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি, মানুষ দলটিকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন
- সোনম ওয়াংচুককে ৬০ দিনের গৃহবন্দি করল লেহ প্রশাসন
- স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে স্টেন্ট
- খানগঞ্জে চেয়ারম্যান পদে আলোচনায় জাকির হোসেন, আতাহার তকদিরকে ঘিরে বিএনপির তৃণমূলে অসন্তোষ
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়



