আজান শুনে গান থামালেন সনু নিগম, শ্রদ্ধাশীল আচরণে প্রশংসিত


প্রকাশিত: ০৬:৫১ ৩০ অক্টোবর ২০২৫
কাশ্মীরের শ্রীনগরে আয়োজিত একটি কনসার্টে জনপ্রিয় বলিউড গায়ক সনু নিগম তাঁর মানবিক ও শ্রদ্ধাশীল আচরণের জন্য প্রশংসিত হয়েছেন। অনুষ্ঠানের সময় আজানের শব্দ শুনে তিনি স্বেচ্ছায় গান থামিয়ে দর্শকদের কাছে কিছু সময় চেয়েছিলেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শ্রীনগরের ডাল লেকের পাশে এসকে ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে কনসার্টে গান গাইছিলেন সনু নিগম। হঠাৎ আজানের ধ্বনি শোনা গেলে তিনি মাইক্রোফোনে বলেন, “আমাকে দুই মিনিট সময় দিন, এখানে এখনই আজান শুরু হতে যাচ্ছে।” দর্শকরা তাঁর এই বক্তব্যে হাততালি ও উচ্ছ্বাসে সাড়া দেন। আজান শেষ হওয়ার পর সনু আবার মঞ্চে ফিরে এসে অনুষ্ঠান চালিয়ে যান।
দর্শকরা তাঁর এই পদক্ষেপকে ‘অত্যন্ত শ্রদ্ধাশীল ও সংবেদনশীল’ হিসেবে প্রশংসা করেছেন। উল্লেখ্য, ২০১৭ সালে সনু নিগম আজান সম্প্রচার নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। সে সময় তিনি লাউডস্পিকারে আজান প্রচারের সমালোচনা করেছিলেন। তবে এবার তিনি সম্পূর্ণ ভিন্ন মনোভাবে আজানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন।
সনু নিগমের এই আচরণ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন, অতীতের বিতর্ক পেরিয়ে তিনি পারস্পরিক সম্মান ও সহনশীলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার




