ঈদে মুক্তি পাচ্ছে পরীমণির নতুন সিনেমা ‘ডোডোর গল্প’


প্রকাশিত: ০৭:০৬ ৩০ অক্টোবর ২০২৫
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি মাতৃত্বকালীন বিরতির পর আবার বড় পর্দায় ফিরছেন। রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘ডোডোর গল্প’, যার শুটিং শুরু হয়েছিল ২০২৩ সালের অক্টোবর মাসে।
সিনেমার সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া জানান, “ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) কাজ শেষ হয়েছে। এখন কেবল কালার গ্রেডিং ও এডিটিং বাকি আছে। ইনশাআল্লাহ সব শেষ করেই আমরা ঈদে সিনেমাটি মুক্তি দিতে পারব।”
সিনেমায় পরীমণি কেন্দ্রীয় চরিত্র কাজল চৌধুরী হিসেবে অভিনয় করেছেন। তার বিপরীতে দেখা যাবে সাইমন সাদিককে, যিনি ‘রায়হান’ নামের এক ফটোগ্রাফারের চরিত্রে রয়েছেন। নিজের প্রত্যাবর্তন নিয়ে পরীমণি বলেন, “এই সিনেমা আমার কাছে খুব স্পেশাল। মাতৃত্বকালীন বিরতির পর আবার ক্যামেরার সামনে দাঁড়াতে পেরেছি। প্রতিটি কাজই গুরুত্বপূর্ণ, তবে ‘ডোডোর গল্প’-এর সঙ্গে এক ধরনের আবেগ জড়িয়ে আছে। আশা করি, দর্শকরা ভালোবাসবেন।”
সিনেমাটির পরিচালক রেজা ঘটক কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ নিজেরাই লিখেছেন। তিনি বলেন, “একজন মায়ের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কৃষি ও সমাজজীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছি। কাজল চৌধুরীর প্রায় বিশ বছরের জীবনের যাত্রা তুলে ধরা হয়েছে সিনেমায়।”
সিনেমা তৈরি করতে ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান হিসেবে ৬০ লাখ টাকা পাওয়া গেছে। এতে মোট ৮৭ জন শিল্পী অভিনয় করেছেন, আর শুটিং হয়েছে দেশের ২৫টিরও বেশি লোকেশনে। নাজমুল হক ভূঁইয়া বলেন, “এটি এক আত্মনির্ভরশীল মায়ের দীর্ঘ দুই দশকের সংগ্রামের গল্প। মায়ের নিরন্তর অনুসন্ধানের পর সে খুঁজে পায় তার হারানো সন্তানকে। আমরা সিনেমাটিকে অনেক যত্ন নিয়ে তৈরি করেছি এবং আশা করি, এটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে।”
বর্তমানে পরীমণি জন্মদিন উদযাপনের জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং আপাতত নতুন কোনো সিনেমার কাজে যুক্ত নন। অন্যদিকে নায়ক সাইমন সাদিক বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন; তিনি সেখানে ২০২৪ সালের আগস্টে পাড়ি জমিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




